সংবাদ

নতুন ছবির অপেক্ষায় শবনম বুবলী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পিএম

নতুন ছবির অপেক্ষায় শবনম বুবলী

চলতি সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী ব্যস্ত সময় পার করছেন একের পর এক সিনেমার কাজ নিয়ে। ক্যারিয়ারের এই ব্যস্ততার মধ্যেই সম্প্রতি তাকে ঘিরে দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়ালেও বিষয়টি নিয়ে সরাসরি কিছু জানাননি তিনি। বরং তার মন্তব্য, অনেকেই না জেনেই গুঞ্জন ছড়াতে পছন্দ করেন।

এমন গুঞ্জনের মধ্যেই গেল ঈদে মুক্তি পায় তার অভিনীত সিনেমা প্রেশার কুকার, যা পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রচারণায় খুব বেশি দেখা না গেলেও ছবিতে তার অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়েছে। সিনেমার বাইরে ঈদ আয়োজনেও আলোচনায় আসেন বুবলী। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-তে প্রথমবারের মতো গান গেয়ে চমক দেন তিনি।এই তুমি সেই তুমিশিরোনামের গানটি তিনি পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল-এর সঙ্গে। নতুন পরিচয়ে তার এই উপস্থিতিও দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

এদিকে এখন দুটি নতুন সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। এর মধ্যেপিনিকসিনেমার কাজ আগেই শেষ করেছেন, যেখানে তার সহশিল্পী আদর আজাদ। জানা গেছে, সিনেমাটি আগামী ঈদে মুক্তি পেতে পারে।

অন্যদিকে সজলের সঙ্গে অভিনীতশাপলা শালুকনামের আরেকটি সিনেমাও রয়েছে মুক্তির তালিকায়, যা চলতি বছরেই প্রেক্ষাগৃহে আসার কথা।

বুবলীর ভাষ্য, দুটি সিনেমার গল্পই তার ভীষণ পছন্দের এবং কাজ করতে গিয়ে তিনি দারুণ অভিজ্ঞতা পেয়েছেন। তার বিশ্বাস, তিনি যেমন ছবিগুলোর জন্য অপেক্ষা করছেন, তেমনি দর্শকরাও আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। সব মিলিয়ে গুঞ্জন, নতুন পরিচয় আর আসন্ন মুক্তিসবকিছু মিলিয়ে আলোচনার কেন্দ্রেই রয়েছেন শবনম বুবলী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নতুন ছবির অপেক্ষায় শবনম বুবলী

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত