প্রয়াত কিংবদন্তি সুরকার ও সংগীতশিল্পী লাকী আখন্দের সুর করা একটি অপ্রকাশিত গান নতুন করে শ্রোতাদের সামনে এলো তরুণ প্রজন্মের কণ্ঠে। জনপ্রিয় শিল্পী তরুণ মুন্সী গেয়েছেন বহু বছর আগে সুর করা সেই গান—‘যার কাছে মন রেখে’।
গানটির
পেছনের গল্প বেশ পুরোনো।
সময়টা ১৯৯৮ সাল। সে
সময় ধানম-িতে গীতিকার
গোলাম মোর্শেদ-এর অফিসে নিয়মিত
গানের আড্ডায় বসতেন লাকী আখন্দ। এমনই
এক সন্ধ্যায় গোলাম মোর্শেদের লেখা একটি গানে
সুর করেন তিনি। তবে
নানা কারণে সেই গানটি আর
তার কণ্ঠে প্রকাশ পায়নি।
দীর্ঘ
৩৪ বছর পর সেই
অপ্রকাশিত গানই নতুনভাবে প্রকাশ
পেল তরুণ মুন্সীর কণ্ঠে।
এতে লাকী আখন্দের সুর
অপরিবর্তিত রেখে বর্তমান সময়ের
সঙ্গে সামঞ্জস্য রেখে গাওয়ার চেষ্টা
করেছেন তিনি।
গানটি
গাওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে তরুণ মুন্সী
বলেন, লাকী আখন্দের জন্য
লেখা গান নিজের কণ্ঠে
ধারণ করতে পারা তার
জন্য এক বিশেষ অনুভূতি।
ছোটবেলা থেকেই যার গান শুনে
বড় হয়েছেন, তার সুরে গান
গাওয়ার সুযোগ পাওয়া সত্যিই স্বপ্নের মতো।
তিনি আরও জানান, মূল সুর অক্ষুণ্ণ রেখে নিজের মতো করে গানটি পরিবেশন করেছেন। এখন শ্রোতাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছেন এই শিল্পী। দীর্ঘদিন পর কিংবদন্তি এই সুরকারের অপ্রকাশিত কাজ নতুন প্রজন্মের কণ্ঠে ফিরে আসায় সংগীতপ্রেমীদের মাঝেও তৈরি হয়েছে আলাদা আগ্রহ।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন