সংবাদ

কাল বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৫ এএম

 কাল বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভার বাসিন্দাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) বগুড়া সফরকালে আনুষ্ঠানিকভাবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি ছিল দীর্ঘদিনের। সবশেষ ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে পৌরসভার আয়তন প্রায় ৬৯.৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করে গেজেট প্রকাশ করা হয়েছিল। সে সময় ১২টি ওয়ার্ড থেকে ২১টি ওয়ার্ডে উন্নীত করার মাধ্যমে একে সিটি করপোরেশন করার প্রাথমিক ভিত্তি স্থাপিত হয়। তবে দীর্ঘ সময় ধরে নানা প্রশাসনিক ও রাজনৈতিক জটিলতায় এই প্রক্রিয়া আটকে ছিল।

বগুড়াকে সিটি করপোরেশন করার যাত্রায় সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপক প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা গেছে:

  • অন্তর্বর্তীকালীন সরকারের সময় তৎকালীন জেলা প্রশাসক হোসনা আফরোজা বগুড়াকে সিটি করপোরেশন করার আনুষ্ঠানিক প্রস্তাব পাঠান।
  • স্থানীয় বাসিন্দাদের মতামত গ্রহণ ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
  • গত অক্টোবর মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শনের পর বিজয় দিবসের আগে ঘোষণার কথা থাকলেও প্রক্রিয়াটি সম্পন্ন হতে আরও কিছু সময় লাগে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সচিব সভায় বগুড়া সিটি করপোরেশনে উন্নীতকরণের বিষয়টি চূড়ান্ত অনুমোদন পায়। একই সাথে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণাসহ আরও বেশ কিছু উন্নয়ন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আগামীকাল এই ঐতিহাসিক ঘোষণার পাশাপাশি বগুড়াবাসীর জন্য নতুন আরও কিছু উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই ঘোষণাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

কাল বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত