সংবাদ

৪০ বছর পর ফিরলো বাংলাদেশের গৌরব

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ জুন ২০২৬, ১০:০৪ পিএম

৪০ বছর পর ফিরলো বাংলাদেশের গৌরব
জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ ভোট পেয়ে বিজয়ী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে ফিরল বাংলাদেশ। নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

আগামী এক বছর তিনি জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন।

এ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস। তিনি পেয়েছেন ৯১ ভোট। নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বাংলাদেশের জন্য এটি ঐতিহাসিক অর্জন। ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী। তিনিও সে সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ফাঁকে এই দায়িত্ব পেয়েছিলেন।

৪০ বছর পর সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। খলিলুর রহমান দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের এ আসনে বসতে যাচ্ছেন। এটি বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে এক বিশাল সাফল্য বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় আঞ্চলিক গ্রুপের ভিত্তিতে। এবার এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে প্রার্থী দিয়েছিল বাংলাদেশ। দীর্ঘ কূটনৈতিক তৎপরতার পর অবশেষে বাংলাদেশের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করলো সদস্য দেশগুলো।

খলিলুর রহমান মোট ৯৯টি দেশের সমর্থন পেয়েছেন। অথচ এবার নির্বাচনে সবচেয়ে বেশি নজর ছিল আরেক প্রার্থী সাইপ্রাসের দিকেও। শেষ পর্যন্ত বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতাই জয়লাভ করলো।

এক সময়ে জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠিয়ে সুনাম কুড়িয়েছে বাংলাদেশ। এখন সাধারণ পরিষদের সভাপতি পদে আসীন হতে যাওয়া বাংলাদেশের কূটনৈতিক শক্তির নতুন দিগন্ত উন্মোচন করল। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসন, নারী উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের ভূমিকা এখন বিশ্বের কাছে অনস্বীকার্য।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর খলিলুর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে সব দেশের প্রতি কৃতজ্ঞতা জানান এবং উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

৪০ বছর পর ফিরলো বাংলাদেশের গৌরব

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত