আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এর পাশাপাশি জটিল রোগের চিকিৎসায় সরকারের দেওয়া অনুদান দ্বিগুণ করা হয়েছে। আগামী বছর প্রায় ৪০ লাখ ২০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত এক কর্মশালা ও সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
মন্ত্রী জানান, আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড ও ধর্মীয় খাতে বিভিন্ন কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারিত করা হবে। বিএনপির নির্বাচনি ইশতেহার এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, ‘এতিম শিশুদের শুধু আশ্রয় দেওয়াই আমাদের লক্ষ্য নয়, বরং তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।’
একই অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা ইয়াসমিন মন্ত্রণালয়ের কাজের সমন্বয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো প্রতিষ্ঠান থাকলেও তাদের কার্যক্রমে সমন্বয়ের বেশ ঘাটতি রয়েছে। নতুন কর্মপরিকল্পনায় এই সমন্বয় জোরদার করার প্রতি বিশেষ জোর দেওয়া হচ্ছে, যাতে করে সাধারণ মানুষের জন্য সেবার গুণগত মান আরও বাড়ানো যায়।’

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন