সংবাদ

ঘুমধুম সীমান্তে মরটার শেল বিস্ফোরণে কিশোর নিহত

সোহেল কান্তি নাথ, বান্দরবান
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ২ জুন ২০২৬, ০৭:১৬ পিএম

ঘুমধুম সীমান্তে মরটার শেল বিস্ফোরণে কিশোর নিহত
ছবি : সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত মরটার শেল বিস্ফোরণে সুমিনাইং তঞ্চঙ্গা (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর দেড়টার দিকে বাইশফাঁড়ী সীমান্তবর্তী ৩৯ ও ৪০ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমিনাইং তঞ্চঙ্গা বাইশফাঁড়ী তঞ্চঙ্গ্যা পাড়ার কিংহ্লা তঞ্চঙ্গ্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাইশফাঁড়ী সীমান্ত এলাকায় মায়ের সঙ্গে জুমচাষের কাজে গিয়েছিল সুমিনাইং। দুপুরের দিকে মিয়ানমার সীমান্তের কাঁটাতারের পাশে একটি পরিত্যক্ত মরটার শেল পড়ে থাকতে দেখে সে। সেটি কুড়িয়ে নিয়ে জুম ঘরে ফিরে খেলা করার সময় হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সীমান্ত এলাকায় পরিত্যক্ত মরটার শেল বিস্ফোরণে এক কিশোর নিহত হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে গত ২৪ মে একই এলাকার ৪০ ও ৪১ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

ঘুমধুম সীমান্তে মরটার শেল বিস্ফোরণে কিশোর নিহত

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত মরটার শেল বিস্ফোরণে সুমিনাইং তঞ্চঙ্গা (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর দেড়টার দিকে বাইশফাঁড়ী সীমান্তবর্তী ৩৯ ও ৪০ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমিনাইং তঞ্চঙ্গা বাইশফাঁড়ী তঞ্চঙ্গ্যা পাড়ার কিংহ্লা তঞ্চঙ্গ্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাইশফাঁড়ী সীমান্ত এলাকায় মায়ের সঙ্গে জুমচাষের কাজে গিয়েছিল সুমিনাইং। দুপুরের দিকে মিয়ানমার সীমান্তের কাঁটাতারের পাশে একটি পরিত্যক্ত মরটার শেল পড়ে থাকতে দেখে সে। সেটি কুড়িয়ে নিয়ে জুম ঘরে ফিরে খেলা করার সময় হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সীমান্ত এলাকায় পরিত্যক্ত মরটার শেল বিস্ফোরণে এক কিশোর নিহত হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে গত ২৪ মে একই এলাকার ৪০ ও ৪১ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত