সংবাদ

সাংবাদিকতার মান বাড়াতে সম্পাদকদের নতুন প্ল্যাটফর্ম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ জুন ২০২৬, ০৭:২৯ পিএম

সাংবাদিকতার মান বাড়াতে সম্পাদকদের নতুন প্ল্যাটফর্ম
যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন ও সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষায় নতুন একটি সংগঠন যাত্রা শুরু করেছে। দেশের প্রধানতম জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের নিয়ে গঠিত হয়েছে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’ (এনইসি) নামের প্ল্যাটফর্ম।

মঙ্গলবার (২ জুন) দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন দৈনিকের সম্পাদকেরা এই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেন।

নবগঠিত এই সংগঠনের আহ্বায়ক করা হয়েছে যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে। আর যুগ্ম আহ্বায়ক হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তাদের নিয়ে ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- নয়া দিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, সংগ্রাম সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদা সম্পাদক শফিকুল আলম, মানব কণ্ঠ সম্পাদক শহীদুল ইসলাম, লোকসমাজ সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর ও জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।

বৈঠকে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ অর্জনে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের কথাও ভাবছে এনইসি।

আহ্বায়ক কমিটি যত দ্রুত সম্ভব জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের নিয়ে একটি জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্তও নিয়েছে। সেই কনভেনশনেই সম্পাদক কাউন্সিলের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও রোডম্যাপ চূড়ান্ত করা হতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

সাংবাদিকতার মান বাড়াতে সম্পাদকদের নতুন প্ল্যাটফর্ম

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত