আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছোটপর্দার পরিচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কুষ্টিয়া অঞ্চল থেকে সংরক্ষিত আসনের জন্য প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার
(১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সামনে সাক্ষাৎকারেও অংশ নেন চমক।
এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে
রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী। রাজনৈতিক
অঙ্গনে আগে থেকেই গুঞ্জন
ছিল, এবার সংরক্ষিত নারী
আসনে একাধিক তারকা মুখ দেখা যেতে
পারে। সেই তালিকায় কনকচাঁপা,
রিজিয়া পারভীন ও বেবী নাজনীন-এর মতো অভিজ্ঞ
শিল্পীদের পাশাপাশি নতুন করে যুক্ত
হলো চমকের নাম।
সাক্ষাৎকার
শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চমক বলেন, দেশের
সেবা করা এবং বিশেষ
করে নারী অধিকার নিয়ে
কাজ করার লক্ষ্যেই তিনি
রাজনীতিতে যুক্ত হতে চান। তার
বিশ্বাস, বিএনপির প্ল্যাটফর্ম থেকে কাজ করলে
নিজের পরিকল্পনাগুলো বাস্তবায়নের সুযোগ পাবেন।
মনোনয়ন
পাওয়ার বিষয়ে আশাবাদী এই অভিনেত্রী জানান,
দলের শীর্ষ নেতাদের সঙ্গে তার ইতিবাচক আলোচনা
হয়েছে। দল যে সিদ্ধান্ত
নেবে, তা তিনি মেনে
নেবেন বলেও উল্লেখ করেন
তিনি। সাক্ষাৎকারে দল ও দেশের
প্রতি নিজের অঙ্গীকার সম্পর্কেও তিনি ইতিবাচকভাবে জবাব
দিয়েছেন বলে জানান।
এদিকে,
একই দিন রাতে সামাজিক
যোগাযোগমাধ্যমে নতুন এই যাত্রার
ইঙ্গিত দেন চমক। এক
পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের
কাছে দোয়া চেয়ে তিনি
লেখেন, “নতুন জার্নি শুরু
করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব।”
উল্লেখ্য,
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’
প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন রুকাইয়া
জাহান চমক। এরপর নাটক
ও ওয়েব সিরিজে অভিনয়ের
মাধ্যমে তিনি দর্শকমহলে পরিচিতি
পান। অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক
ইস্যুতেও তাকে সক্রিয় ভূমিকা
রাখতে দেখা গেছে।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন