জনপ্রিয় সংগীতশিল্পী ও অর্থহীন ব্যান্ডের ভোকালিস্ট সাইদুস সালেহীন সুমন আবারও আলোচনায়। ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় ব্যবহৃত তার গান ‘চাইতেই পারো তুমি নতুন করে’ জনপ্রিয়তা পাওয়ার মধ্যেই এবার তিনি যুক্ত হচ্ছেন নতুন একটি হরর ঘরানার সিনেমায়।
রায়হান
রাফী পরিচালিত ‘আন্ধার’ সিনেমায় থাকবে সুমনের নতুন গান। পাশাপাশি
তার কণ্ঠে পুরোনো একটি গানও সিনেমায়
ব্যবহার করা হবে বলে
জানা গেছে। গানগুলো নিয়ে বিস্তারিত তথ্য
সিনেমা মুক্তির আগেই প্রকাশ করা
হবে বলে জানিয়েছেন শিল্পী।
শুধু গায়ক হিসেবেই নয়,
এই সিনেমার গল্প লেখার সঙ্গেও
যুক্ত আছেন সুমন। Cryptic
Fate ব্যান্ডের শাকিব চৌধুরী ও আদনান আদিব
খান-এর সঙ্গে যৌথভাবে
তিনি লিখেছেন ‘আন্ধার’-এর কাহিনি।
সুমনের
ভাষায়, ‘আন্ধার’ কেবল একটি হরর
সিনেমা নয়; এতে অ্যাকশন,
থ্রিল, কমেডি এবং ডিটেকটিভ ঘরানার
মিশ্রণ থাকবে। বাংলাদেশের সিনেমায় এমন বহুমাত্রিক ঘরানার
কাজ খুব কমই হয়েছে
বলে মনে করেন তিনি।
ভৌতিক
গল্পের প্রতি ব্যক্তিগত আগ্রহ থেকেই এই সিনেমার ভাবনা
এসেছে বলেও জানান সুমন।
দেশের বিভিন্ন জায়গা ঘুরে বাস্তব অভিজ্ঞতা
ও লোককাহিনি থেকে গল্পের উপাদান
সংগ্রহ করে তৈরি করা
হয়েছে এই ছবির কাহিনি।
সিনেমাটিতে
অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত ও
মোস্তফা মনোয়ারসহ আরও অনেকে। সব
মিলিয়ে সংগীত, গল্প ও অভিনয়ের
সমন্বয়ে ‘আন্ধার’ হয়ে উঠতে যাচ্ছে
ভিন্নধর্মী এক সিনেমা এমনটাই
প্রত্যাশা সংশ্লিষ্টদের।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন