সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় গোসল করতে নেমে আবু সাঈদ (১২) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হন। ২১ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
আবু সাঈদ উপজেলার শাহিদাবাদ গ্রামের রবি আওয়ালের ছেলে। তিনি স্থানীয় শাহ আরেফিন শাহিদাবাদ এতিমখানা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে আবু সাঈদ চার-পাঁচ জন সহপাঠীকে নিয়ে মাদ্রাসার পেছনের যাদুকাটা নদীতে গোসল করতে যায়।সেখানে নদীর পশ্চিম পাড়ের বাঘের মুখ নামক এক নালায় গোসল করতে নামে সবাই। একপর্যায়ে সাঁতরে টিলার পাড়ে ওঠার সময় আবু সাঈদ পানিতে তলিয়ে যায়।
বিকেল তিনটার দিকে খবর পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে নিখোঁজ হওয়া স্থানেই তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে এলাকাবাসী মরদেহ উদ্ধার করে।
তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল ইসলাম আবু সাঈদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, যাদুকাটা নদীর ওই অংশটি বেশ গভীর ও স্রোতস্বিনী। সতর্কতা ছাড়া সেখানে গোসল করা ঝুঁকিপূর্ণ।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন