সংবাদ

পুড়ছে ২১ জেলা, স্বস্তির বৃষ্টি আসছে ২ বিভাগে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম

পুড়ছে ২১ জেলা, স্বস্তির বৃষ্টি আসছে ২ বিভাগে
আসছে স্বস্তির বৃষ্টি। ছবি: সংগৃহীত

প্রচণ্ড দাবদাহে হাঁসফাঁস করছে দেশের ২১ জেলা। তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছাড়িয়েছে রাজশাহীতে। স্বস্তির নাম নেই। তবে এই তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় জানিয়েছে, দেশের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে।

 এতে এই দুই বিভাগের মহানগরীসহ নিম্নাঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে অধিদপ্তর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দেশের অন্য বিভাগগুলোর কিছু কিছু জায়গায়ও হালকা বৃষ্টি হতে পারে। তবে সিলেট ও ময়মনসিংহ বিভাগেই সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দেশের ২১ জেলার ওপর দিয়ে এখনও বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। জেলাগুলো হলো- ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান, পটুয়াখালী এবং খুলনা বিভাগের ১০ জেলা।

আবহাওয়ার সকালের বুলেটিনে জানানো হয়েছে, শনিবারও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সেদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। দেশের অন্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবার বেলা ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে- ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়- ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পুড়ছে ২১ জেলা, স্বস্তির বৃষ্টি আসছে ২ বিভাগে

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত