সুপ্রিম কোর্টের আইনজীবী ও সেন্টার ফর সিভিল রাইটসের সভাপতি ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির বলেছেন, “বর্তমান সরকারের ছয় মাসও আয়ু নেই। ”তিনি অভিযোগ করে বলেন, “বাংলাদেশের ‘গোড়ালি কেটে ফেলা’ হচ্ছে- যার ফলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে।”
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নওগাঁ শহরের একটি কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখা আয়োজিত পেশাজীবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার শাহরিয়ার বলেন, “বাংলাদেশের গোড়ালি কেটে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তেলের অভাবে সামনে সার পাবেন না, তখন ধান হবে কীভাবে? অর্ধেক সবজি পচে যাবে। তাহলে দুর্ভিক্ষ আসবে না?” তিনি প্রশ্ন তোলেন, তেল সংকট সৃষ্টি করে মানুষকে ‘জুলাই সনদ আন্দোলন’ থেকে দূরে সরানোর চক্রান্ত চলছে।
ইস্যুতে ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “চীন এই সরকারকে সব রকম সাহায্য করতে চায়, কিন্তু নিতে পারবে না- কারণ তারা ভারতের কাছে ওয়াদাবদ্ধ হয়েছে।”
শাহরিয়ার আরও বলেন, “হাসিনা দেশ থেকে চলে গেছেন, যে দেশকে দেশ মনে করেন না তাকে আমরা ফিরিয়ে আনবো না। রাজাকার শব্দটা হায়দ্রাবাদের সেনাবাহিনী থেকে এসেছে। হায়দ্রাবাদের স্বাধীনতা রক্ষা করতে চাওয়াটা যদি অন্যায় হয়, তাহলে আমি রাজাকার, জামায়াতে ইসলাম রাজাকার।”
জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “জামায়াতে ইসলাম যদি কালকেই বলে ৫০ লাখ মানুষ ঢাকায় আসেন, আপনি ক্ষমতায় এক মুহূর্তও থাকতে পারবেন না। জামায়াত ধৈর্য ধরে রাখলেও এর সীমা আছে।”
সমাবেশে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, জামায়াতের জেলা নায়েবে আমির মহিউদ্দিন, ছাত্রশিবিরের নওগাঁ জেলার সভাপতি আজহারুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন