সংবাদ

এসএসসির প্রশ্নফাঁসের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৬ এএম

এসএসসির প্রশ্নফাঁসের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়।

চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রোববার (২৬ এপ্রিল) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নিউজ পোর্টালে বাংলা প্রথম পত্রের (১০১) সব বোর্ডের প্রশ্নফাঁস হয়েছে- এমন একটি সংবাদ ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।

মন্ত্রণালয় জানায়, ইতিমধ্যে মঙ্গলবার বাংলা প্রথম পত্র ও বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

পরীক্ষা শেষ হওয়ার এক দিন পর প্রশ্নফাঁসের এই গুজব ছড়ানো হচ্ছে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই এই অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ের সঙ্গে মন্ত্রণালয় বা এর অধীনস্ত দফতরের কোনো কর্মকর্তা–কর্মচারী জড়িত নয়।

জনগণকে এ ধরনের মিথ্যা সংবাদের বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার এবং কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশ্নফাঁস সংক্রান্ত অপপ্রচার নজরে এলে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। আগামী ২৫ মে শেষ দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

এসএসসির প্রশ্নফাঁসের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রোববার (২৬ এপ্রিল) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নিউজ পোর্টালে বাংলা প্রথম পত্রের (১০১) সব বোর্ডের প্রশ্নফাঁস হয়েছে- এমন একটি সংবাদ ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।

মন্ত্রণালয় জানায়, ইতিমধ্যে মঙ্গলবার বাংলা প্রথম পত্র ও বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

পরীক্ষা শেষ হওয়ার এক দিন পর প্রশ্নফাঁসের এই গুজব ছড়ানো হচ্ছে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই এই অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ের সঙ্গে মন্ত্রণালয় বা এর অধীনস্ত দফতরের কোনো কর্মকর্তা–কর্মচারী জড়িত নয়।

জনগণকে এ ধরনের মিথ্যা সংবাদের বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার এবং কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশ্নফাঁস সংক্রান্ত অপপ্রচার নজরে এলে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। আগামী ২৫ মে শেষ দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত