শিক্ষামন্ত্রীর দূরদর্শী উদ্যোগের প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় প্রজেক্ট বেইজড লার্নিং বা প্রকল্পভিত্তিক শিক্ষার ধারণা নতুনভাবে গুরুত্ব পাচ্ছে| এটি শিক্ষার গুণগত পরিবর্তনের একটি সম্ভাবনাময় পথ হিসেবে বিবেচিত হচ্ছে| বর্তমান সময়ে শিক্ষাকে মুখস্থ নির্ভরতা থেকে বের করে বাস্তবমুখী, দক্ষতাভিত্তিক এবং সৃজনশীল শিক্ষায় রূপান্তরের প্রয়োজনীয়তা সর্বত্র আলোচিত হচ্ছে| এই প্রেক্ষাপটে প্রজেক্ট বেইজড লার্নিং একটি কার্যকর শিক্ষণ পদ্ধতি হিসেবে সামনে এসেছে|
প্রজেক্ট বেইজড লার্নিং মূলত এমন একটি শিক্ষণ পদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা কোনো বাস্তব সমস্যা, প্রশ্ন বা চ্যালেঞ্জকে কেন্দ্র করে অনুসন্ধানমূলকভাবে শেখে| তারা তথ্য সংগ্রহ করে, বিশ্লেষণ করে, দলগতভাবে কাজ করে এবং একটি সমাধান বা উপস্থাপনা ˆতরি করে| এখানে শেখা হয় অভিজ্ঞতার মাধ্যমে, যা মুখস্থ নির্ভর শিক্ষার তুলনায় অধিক স্থায়ী ও কার্যকর| তবে প্রশ্ন হলো, বাংলাদেশের বাস্তবতায় এই ধারণা কীভাবে কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব?
বর্তমান শিক্ষাব্যবস্থার বাস্তব চিত্র বিশ্লেষণ করলে কিছু স্পষ্ট সীমাবদ্ধতা দেখা যায়| মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা বেশি, সময় সীমিত এবং সিলেবাস বিস্তৃত| তার ওপর রয়েছে বোর্ড পরীক্ষার চাপ, যা শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই মুখস্থ নির্ভরতার দিকে ঠেলে দেয়| এই কাঠামোর মধ্যে হঠাৎ করে পূর্ণাঙ্গ প্রজেক্ট বেইজড লার্নিং চালু করা বাস্তবসম্মত নয়| তাই প্রয়োজন ধাপে ধাপে, বাস্তবভিত্তিক এবং অভিযোজিত একটি মডেল গ্রহণ করা|
প্রথমত, প্রজেক্ট বেইজড লার্নিংকে মিনি পিবিএল আকারে চালু করা যেতে পারে| অর্থাৎ পুরো পাঠ্যবিষয় নয়, বরং নির্দিষ্ট একটি টপিক বা অধ্যায়কে কেন্দ্র করে ছোট পরিসরের প্রকল্প ˆতরি করা| উদাহরণ¯^রূপ, পানি অধ্যায়ে শিক্ষার্থীরা তাদের এলাকার পানির মান ও ব্যবহার নিয়ে অনুসন্ধান করতে পারে| এতে তারা বইয়ের জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করতে পারবে|
দ্বিতীয়ত, প্রতিটি প্রজেক্টের জন্য একটি স্পষ্ট প্রশ্ন বা ড্রাইভিং কোয়েশ্চেন থাকা জরুরি| যেমন, আমাদের এলাকায় পরিবেশ দূষণ কেন বাড়ছে বা গ্রামীণ খাবার কেন হারিয়ে যাচ্ছে| এই প্রশ্নই শিক্ষার্থীদের চিন্তা ও অনুসন্ধানের কেন্দ্রবিন্দু ˆতরি করবে| বাস্তবে অনেক ক্ষেত্রে দেখা যায়, শুধু কার্যক্রম বা প্রদর্শনী করা হয়, কিন্তু প্রশ্নভিত্তিক অনুসন্ধান না থাকায় তা প্রকৃত শেখায় রূপ নেয় না|
তৃতীয়ত, শিক্ষার্থীদের শুধু কাজ করানো নয়, বরং অনুসন্ধান ও বিশ্লেষণে যুক্ত করা প্রয়োজন| তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ এবং তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে তারা বিষয়টি গভীরভাবে বুঝতে পারবে| বাজার থেকে কিছু পণ্য এনে স্টল সাজানো বা প্রদর্শনী করা যদি শেখার সঙ্গে যুক্ত না থাকে, তবে সেটি প্রকল্পভিত্তিক শিক্ষা নয়, বরং একটি সাধারণ কার্যক্রম বা ইভেন্টে পরিণত হয়|
চতুর্থত, মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ| শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর সামগ্রিক দক্ষতা মূল্যায়ন সম্ভব নয়| তাই বিদ্যালয় পর্যায়ে অভ্যন্তরীণ মূল্যায়নে প্রকল্পভিত্তিক কাজ অন্তর্ভুক্ত করতে হবে| অংশগ্রহণ, দলগত কাজ, বিশ্লেষণ ক্ষমতা এবং উপস্থাপন দক্ষতার ভিত্তিতে ন¤^র বরাদ্দ করা যেতে পারে| এতে শিক্ষার্থীরা মুখস্থ নয়, বরং বাস্তব দক্ষতা অর্জনে আগ্রহী হবে|
পঞ্চমত, শিক্ষকরা এই পরিবর্তনের কেন্দ্রীয় চালিকাশক্তি| তাই তাদের যথাযথ প্রশিক্ষণ অপরিহার্য| ¯^ল্পমেয়াদি কিন্তু বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের হাতে কলমে প্রজেক্ট ডিজাইন, পরিচালনা এবং মূল্যায়নের দক্ষতা গড়ে তুলতে হবে| শিক্ষককে এখানে লেকচারারের ভূমিকায় নয়, বরং গাইড বা ফ্যাসিলিটেটর হিসেবে প্রস্তুত করতে হবে| এটি একটি বড় মানসিক ও পেশাগত পরিবর্তনের বিষয়|
ষষ্ঠত, প্রযুক্তির সঠিক ব্যবহার এই পদ্ধতিকে আরও কার্যকর করতে পারে| শিক্ষার্থীরা মোবাইল ফোন, ইন্টারনেট এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তথ্য সংগ্রহ, উপস্থাপন এবং সহযোগিতামূলক কাজ করতে পারে| এতে শেখা আরও আকর্ষণীয় হয় এবং ডিজিটাল দক্ষতাও বৃদ্ধি পায়| তবে প্রযুক্তি যেন উদ্দেশ্য না হয়ে উপায় হিসেবে ব্যবহৃত হয়, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি|
এছাড়া, অভিভাবক এবং প্রশাসনের ভূমিকা উপেক্ষা করার সুযোগ নেই| অনেক সময় নতুন শিক্ষণ পদ্ধতি সম্পর্কে ভুল ধারণা ˆতরি হয়| তাই অভিভাবকদের সচেতন করা এবং তাদের এই পরিবর্তনের অংশীদার করা প্রয়োজন| একই সঙ্গে শিক্ষা প্রশাসনকে ধারাবাহিক তদারকি এবং সহায়তা প্রদান করতে হবে, যাতে বিদ্যালয় পর্যায়ে এই উদ্যোগ টেকসই হয়|
একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাস্তব প্রেক্ষাপটে ইতোমধ্যে কিছু আংশিক প্রজেক্টভিত্তিক কার্যক্রম চালু আছে, যেমন ˆবশাখ উপলক্ষে গ্রামীণ খাবারের স্টল, বিজ্ঞান মেলা বা প্রদর্শনী| তবে এগুলো তখনই প্রকৃত প্রজেক্ট বেইজড লার্নিং হয়, যখন এর সঙ্গে অনুসন্ধান, বিশ্লেষণ এবং প্রতিফলন যুক্ত থাকে| শুধু প্রদর্শনী বা আয়োজন নয়, বরং শেখার গভীর প্রক্রিয়াই এখানে মূল বিষয়|
প্রজেক্ট বেইজড লার্নিং কোনো একদিনে বাস্তবায়নযোগ্য ব্যবস্থা নয়| এটি একটি ধীর, পরিকল্পিত এবং ধারাবাহিক পরিবর্তনের প্রক্রিয়া| ছোট ছোট পদক্ষেপ যেমন একটি ক্লাস, একটি শিক্ষক এবং একটি ছোট প্রকল্প দিয়েই বড় পরিবর্তনের সূচনা সম্ভব| বাংলাদেশে শিক্ষার গুণগত পরিবর্তন আনতে হলে এই বাস্তবভিত্তিক এবং অভিযোজিত পদ্ধতিই হতে পারে সবচেয়ে কার্যকর পথ|
প্রজেক্ট বেইজড লার্নিং বাস্তবায়নের জন্য প্রয়োজন সুস্পষ্ট নীতিমালা, শিক্ষক প্রশিক্ষণ, মূল্যায়ন সংস্কার এবং বাস্তবভিত্তিক ধাপে ধাপে প্রয়োগ কৌশল| শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে সমšি^তভাবে কাজ করলে এই পরিবর্তন সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব|
[লেখক: সহকারী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ]

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন