সংবাদ

কোন রুটে কত বাড়লো বাসভাড়া, দেখে নিন তালিকা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:০২ পিএম

কোন রুটে কত বাড়লো বাসভাড়া, দেখে নিন তালিকা
জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া সমন্বয়।

জ্বালানি তেলের দাম বাড়ার পর ঢাকা ও এর বাইরের গুরুত্বপূর্ণ রুটে বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার (২৫ এপ্রিল) বিআরটিএর ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন তালিকা অনুযায়ী, সবচেয়ে দীর্ঘ সায়েদাবাদ-টেকনাফ রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৭ টাকা। আর ৪০ আসনের বাসে ভাড়া পড়বে ১ হাজার ৩৩৫ টাকা।

সায়েদাবাদ রুট

গত ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। এতে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে দাঁড়ায় ১১৫ টাকায়। কেরোসিন, অকটেন ও পেট্রোলের দামেও বাড়ে।

গাবতলী রুট

এর পরিপ্রেক্ষিতে ২৩ এপ্রিল ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে বলা হয়, আন্তঃজেলা রুটে ভাড়া বাড়ানো হয়েছে প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে ২ টাকা ২৩ পয়সা। তবে ন্যূনতম ভাড়া বাসে ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা আগের মতোই বহাল রাখা হয়েছে।

মহাখালী রুট

নতুন ভাড়া নির্ধারণের পর যাত্রীরা সংশ্লিষ্ট রুটের টিকেট কেনার সময় নির্ধারিত ভাড়া পরিশোধ করবেন। অতিরিক্ত ভাড়া দাবি করলে তা বিআরটিএর নিকট অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

সড়ক পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভাড়ার তালিকা বিআরটিএর ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বাস কাউন্টারে দেখা যাবে। কোনো অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

কোন রুটে কত বাড়লো বাসভাড়া, দেখে নিন তালিকা

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

জ্বালানি তেলের দাম বাড়ার পর ঢাকা ও এর বাইরের গুরুত্বপূর্ণ রুটে বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার (২৫ এপ্রিল) বিআরটিএর ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন তালিকা অনুযায়ী, সবচেয়ে দীর্ঘ সায়েদাবাদ-টেকনাফ রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৭ টাকা। আর ৪০ আসনের বাসে ভাড়া পড়বে ১ হাজার ৩৩৫ টাকা।

সায়েদাবাদ রুট

গত ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। এতে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে দাঁড়ায় ১১৫ টাকায়। কেরোসিন, অকটেন ও পেট্রোলের দামেও বাড়ে।

গাবতলী রুট

এর পরিপ্রেক্ষিতে ২৩ এপ্রিল ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে বলা হয়, আন্তঃজেলা রুটে ভাড়া বাড়ানো হয়েছে প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে ২ টাকা ২৩ পয়সা। তবে ন্যূনতম ভাড়া বাসে ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা আগের মতোই বহাল রাখা হয়েছে।

মহাখালী রুট

নতুন ভাড়া নির্ধারণের পর যাত্রীরা সংশ্লিষ্ট রুটের টিকেট কেনার সময় নির্ধারিত ভাড়া পরিশোধ করবেন। অতিরিক্ত ভাড়া দাবি করলে তা বিআরটিএর নিকট অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

সড়ক পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভাড়ার তালিকা বিআরটিএর ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বাস কাউন্টারে দেখা যাবে। কোনো অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত