সংবাদ

সোনাগাজীতে নদী খনন শেষের দাবিতে ভাঙনকবলিত মানুষের মানববন্ধন

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৩ মে ২০২৬, ০৭:১৯ পিএম

সোনাগাজীতে নদী খনন শেষের দাবিতে ভাঙনকবলিত মানুষের মানববন্ধন
ফেনীর সোনাগাজীতে মুহুরী নদীর ভাঙন রোধে ও বন্ধ হয়ে যাওয়া খননকাজ চালুর দাবিতে রোববার নদী তীরে মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি : সংবাদ

ফেনীর সোনাগাজীর মুহুরী নদী তীরবর্তী পূর্ব সোনাপুর ও জামতলাসহ আশপাশের এলাকায় ভাঙন রোধে নদী খনন কার্যক্রম দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (৩ মে) সকালে ভাঙনকবলিত নদী তীরে কয়েক’শ নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী চক্র মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এই এলাকার হাজার হাজার একর ফসলি জমি, ঘরবাড়ি, গাছপালা এবং মৎস্য ও মুরগির খামার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এলাকাটি পরিদর্শন করেন এবং ভাঙন রোধে দ্রুত নদী খননের নির্দেশ দেন।

উপদেষ্টার নির্দেশের পর নদী খননের জন্য ১ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। আরএসটিএস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান খননকাজ শুরু করলেও স্থানীয় একদল ভূমিদস্যু ও দখলদার চক্র কাজে বাধা দেয়। এতে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। ফলে নদী ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে এবং হুমকির মুখে পড়েছে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষি জমি।

এলাকাবাসীর দাবি, পরিকল্পিতভাবে দ্রুত খননকাজ শেষ করা গেলে সোনাগাজীর বিস্তীর্ণ জনপদ রক্ষা পাবে। এ বিষয়ে তারা সরকারের প্রধান উপদেষ্টা, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সহসভাপতি হাজী আমির হোসেন, প্রচার সম্পাদক আবুল কালাম, কৃষক দল নেতা সিরাজুল ইসলাম, সমাজসেবক আবদুর রব, জেলা যুবদল সদস্য ফারুক হোসেন প্রমুখ।

এদিকে পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাজেদুর রহমান ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘এলাকাবাসীর দাবি অত্যন্ত যৌক্তিক। পাউবো কর্তৃপক্ষ তাদের দাবির সঙ্গে একমত এবং সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৩ মে ২০২৬

সোনাগাজীতে নদী খনন শেষের দাবিতে ভাঙনকবলিত মানুষের মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত