সংবাদ

‘পাকিস্তানের পয়সায়’ প্রশিক্ষণে লাহোরে যাচ্ছেন ১২ শীর্ষ কর্তকর্তা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ মে ২০২৬, ১০:০২ পিএম

‘পাকিস্তানের পয়সায়’ প্রশিক্ষণে লাহোরে যাচ্ছেন ১২ শীর্ষ কর্তকর্তা
লাহোরের সিভিল সার্ভিস একাডেমি।

দক্ষতা বাড়াতে লাহোরের ‘সিভিল সার্ভিসেস একাডেমিতে’ প্রশিক্ষণ নিতে চলেছেন বাংলাদেশের এক অতিরিক্ত সচিব ও ১১ যুগ্ম সচিব। ৪ মে থেকে ২১ মে পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রশিক্ষণের পুরো খরচ বহন করছে পাকিস্তান সরকার।

বৃহস্পতিবারের (৩০ এপ্রিল) অফিস আদেশে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহতাব, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দারসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

পাকিস্তান সরকার সব খরচ বহন করায় বাংলাদেশ সরকারকে কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না।

জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকেই ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক উষ্ণ হতে শুরু করে। কূটনৈতিক যোগাযোগ বেড়ে যাওয়ার পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কও গতি পায়।

২০২৪ সালের নভেম্বরে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে ভেড়ে একটি পাকিস্তানি জাহাজ। এরপর জানুয়ারিতে শুরু হয় ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চলাচল। সেই ধারাবাহিকতায় এবার উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি যুক্ত হলো।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘নিউজ পাকিস্তান’ জানিয়েছে, ‘গত শতাব্দীর সত্তরের দশকের পর এই প্রথম দুই দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মধ্যে আনুষ্ঠাগতভাবে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার বিনিময় ঘটতে যাচ্ছে।’

লাহোরের ‘সিভিল সার্ভিসেস একাডেমিতে’ ৪ মে থেকে প্রশিক্ষণ গ্রহণকারী কর্মকর্তাদের তালিকায় রয়েছেন— সালমা সিদ্দিকা মাহতাব (অতিরিক্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ), মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার (মহাপরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়), মো. আবু রায়হান মিঞা (যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়), মো. ফিরোজ আহমেদ (যুগ্ম সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ), মুহাম্মদ মনিরুল ইসলাম (যুগ্ম সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ), মো. তৌফিক ইমাম (যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়), মো. রায়হান আখতার (যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়), এ এফ এম এহতেশামুল হক (যুগ্ম সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়), মোহাম্মদ সামছুল হক (যুগ্ম সচিব, স্থানীয় সরকার বিভাগ), মুহাম্মদ আব্দুস সালাম (যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়), মো. জিল্লুর রহমান (যুগ্ম সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) ও জিয়া আহমেদ সুমন (এমডিএস, বিসিএস প্রশাসন একাডেমি)।

পাকিস্তান সরকার সব ধরনের প্রশিক্ষণ বাবদ খরচ বহন করায় বাংলাদেশের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো অর্থ বরাদ্দের প্রয়োজন হয়নি বলে অফিস আদেশে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৩ মে ২০২৬

‘পাকিস্তানের পয়সায়’ প্রশিক্ষণে লাহোরে যাচ্ছেন ১২ শীর্ষ কর্তকর্তা

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত