সংবাদ

বিপুল-সোহেলের নেতৃত্বে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: ৩ মে ২০২৬, ০৮:১৪ পিএম

বিপুল-সোহেলের নেতৃত্বে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মো. আশরাফুল হক বিপুল ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মো. আশরাফুল হক বিপুলকে সভাপতি এবং মো. সোহেল রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে হুমরান হাসনাত হিরক, সহসভাপতি পদে সারোয়ার আহমেদ শাওন, সাজ্জাদুল আলম সিফাত ও নাজমুল হাসান ইমন মনোনীত হয়েছেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আশিক ইকবাল রাব্বি এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. খায়রুল ইসলাম, রাকিবুল ইসলাম আপেল ও মো. হেলাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া নাঈম ইসলামকে সাংগঠনিক সম্পাদক, হাসিবুল রহমান রাকিবকে সহ-সাংগঠনিক সম্পাদক, অর্ঘ্য দীপ সাহাকে দপ্তর সম্পাদক এবং ইফতে খায়রুল ইসলামকে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৩ মে ২০২৬

বিপুল-সোহেলের নেতৃত্বে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মো. আশরাফুল হক বিপুলকে সভাপতি এবং মো. সোহেল রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে হুমরান হাসনাত হিরক, সহসভাপতি পদে সারোয়ার আহমেদ শাওন, সাজ্জাদুল আলম সিফাত ও নাজমুল হাসান ইমন মনোনীত হয়েছেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আশিক ইকবাল রাব্বি এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. খায়রুল ইসলাম, রাকিবুল ইসলাম আপেল ও মো. হেলাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া নাঈম ইসলামকে সাংগঠনিক সম্পাদক, হাসিবুল রহমান রাকিবকে সহ-সাংগঠনিক সম্পাদক, অর্ঘ্য দীপ সাহাকে দপ্তর সম্পাদক এবং ইফতে খায়রুল ইসলামকে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত