সংবাদ

বড় ব্যবধানে এগিয়ে বিজেপি: গণনায় অসঙ্গতির ইঙ্গিত মমতার

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৪ মে ২০২৬, ০২:৪১ পিএম

বড় ব্যবধানে এগিয়ে বিজেপি: গণনায় অসঙ্গতির ইঙ্গিত মমতার

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, ২৯৪টি আসনের ১৯২টিতে এগিয়ে আছে বিজেপি। অপরদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৯৪টি আসনে এগিয়ে আছে। যদিও মমতা বলছেন ভোট গণনায় অসঙ্গতি রয়েছে। একটি ভিডিও বার্তায় এ কথা জানিয়েছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। এমনটাই বলছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

তিনি বলেন, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে দেখাচ্ছে বিজেপি এগিয়ে আছে এবং এ কারণে তারা ধীরগতিতে ভোট গণনা করছে। তিনি দলের নেতাকর্মীদের শেষ পর্যন্ত থেকে অপেক্ষা করতে বলেছেন।

মমতা বলেন, “দয়া করে কোনও (তৃণমূল) প্রার্থী এবং কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি গতকাল থেকে বলছি, ওদেরগুলো (এগিয়ে থাকা আসন) আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় গণনা বন্ধ করে রেখে দিয়েছে। কল্যাণীতে এমন সাতটি মেশিন ধরা পড়েছে, যেখানে কোনও মিলই নেই।”

মমতা আরও বলেন, “কেন্দ্র জোর করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূলের উপর অত্যাচার করছে। অফিস ভাঙছে। জোর করে দখল করছে। এসআইআরের নামে ভোট লুট করেছে।”

দলীয় নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “মনখারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড মাত্র গণনা হলো। ১৮ থেকে ১৯ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ (দেখুন এবং অপেক্ষা করুন)। আপনারা সকলে জিতবেন। আমরা আপনাদের সঙ্গে রয়েছি।”

“নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।”— যোগ করেন মমতা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

বড় ব্যবধানে এগিয়ে বিজেপি: গণনায় অসঙ্গতির ইঙ্গিত মমতার

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত