সংবাদ

ফিলিপাইনে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ মে ২০২৬, ০২:২১ পিএম

ফিলিপাইনে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সামার দ্বীপে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। আজ সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ৯ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৭৩.৩ কিলোমিটার (প্রায় ৪৫ মাইল)।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পটি বেশ প্রবল ও আকস্মিক ছিল। সান জুলিয়ানের একজন পুলিশ কর্মকর্তা জানান, কম্পনের সময় তাদের পুলিশ স্টেশনের ছাদের একটি বিম ভেঙে পড়েছে এবং আসবাবপত্র হেলে পড়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।

আফটারশকের (পরবর্তী কম্পন) আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। এর আগে গত অক্টোবর মাসে মিন্ডানাও দ্বীপে দুটি শক্তিশালী ভূমিকম্পে ৮ জন প্রাণ হারিয়েছিলেন। তারও আগে ৬.৯ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে ৭৬ জনের মৃত্যু হয়েছিল এবং সেবু প্রদেশে প্রায় ৭২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

ফিলিপাইনে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সামার দ্বীপে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। আজ সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ৯ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৭৩.৩ কিলোমিটার (প্রায় ৪৫ মাইল)।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পটি বেশ প্রবল ও আকস্মিক ছিল। সান জুলিয়ানের একজন পুলিশ কর্মকর্তা জানান, কম্পনের সময় তাদের পুলিশ স্টেশনের ছাদের একটি বিম ভেঙে পড়েছে এবং আসবাবপত্র হেলে পড়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।

আফটারশকের (পরবর্তী কম্পন) আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। এর আগে গত অক্টোবর মাসে মিন্ডানাও দ্বীপে দুটি শক্তিশালী ভূমিকম্পে ৮ জন প্রাণ হারিয়েছিলেন। তারও আগে ৬.৯ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে ৭৬ জনের মৃত্যু হয়েছিল এবং সেবু প্রদেশে প্রায় ৭২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত