টাঙ্গাইলের মধুপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আবু হানিফ (৪৮) নামে এক আরোহী নিহত হয়েছেন। শনিবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হানিফ মধুপুর পৌরসভার দামপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে জলছত্র বাজারের দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে মধুপুরের দিকে আসছিল। পথে কাকরাইদ স্টিল রাইস সাইলোর সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আবু হানিফের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দের চেষ্টা চলছে।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন