সংবাদ

এবারের ঈদে আবুল হায়াতের ‘ভালোবেসেছিলাম’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৪ মে ২০২৬, ১০:০৮ পিএম

এবারের ঈদে আবুল হায়াতের ‘ভালোবেসেছিলাম’

বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের জীবন্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত প্রতি ঈদেই দর্শকদের জন্য নিয়ে আসেন নতুন নাটক। সেই ধারাবাহিকতা বজায় রেখেই আসন্ন কোরবানির ঈদে প্রচারের জন্য তিনি নির্মাণ করতে যাচ্ছেন নতুন নাটক ‘ভালোবেসেছিলাম’।

আগামী ১ ও ২ মে নাটকটির শুটিং অনুষ্ঠিত হবে। নাটকটি নির্মিত হচ্ছে প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে। নাট্যরূপ দিয়েছেন স্বয়ং আবুল হায়াত। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করবেন তিনি। নাটকে আরও অভিনয় করবেন ডলি জহুর, রওনক হাসান ও জাকিয়া বারী মম—যা দর্শকদের জন্য একটি শক্তিশালী অভিনয় সমন্বয়ের প্রত্যাশা তৈরি করেছে।

প্রতি ঈদেই কেন রাবেয়া খাতুনের গল্প বেছে নেন—এ প্রসঙ্গে আবুল হায়াত জানান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের বিশেষ আগ্রহ ও ভালোবাসা থেকেই এই ধারার সূচনা। তিনি বলেন, “অনেক আগে থেকেই সাগরের ইচ্ছা ছিল, আমি যেন প্রতি ঈদে অন্তত তার মায়ের গল্প নিয়ে একটি নাটক নির্মাণ করি। এখন এটি অনেকটাই নিয়মে পরিণত হয়েছে। বিষয়টি আমার কাছেও ভীষণ ভালো লাগে। তাই বছরে অন্য কোনো কাজ না করলেও চ্যানেল আইয়ের জন্য দুটি নাটক নির্মাণ করি—নিজের মতো করে, মন থেকে।”

এদিকে, নাটক নির্মাণের পাশাপাশি অভিনয়েও সমান ব্যস্ত সময় পার করছেন এই বর্ষীয়ান শিল্পী। বর্তমানে ঢাকার অদূরে নবাবগঞ্জে নির্মাতা ভিকি জাহেদের একটি নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। টানা তিন দিন শুটিং শেষে ২৯ এপ্রিল মীর আরমান হোসেনের ‘ভুল নামের ফুল’ নাটকের কাজ শুরু করবেন। এরপর ৪ ও ৫ মে সাদেক সাব্বিরের নির্দেশনায় আরও একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন।সব মিলিয়ে বয়সের এই পর্যায়েও থেমে নেই আবুল হায়াতের কাজের গতি। যদিও তার বড় মেয়ে বিপাশা হায়াত চান তিনি কিছুটা বিশ্রামে থাকুন, কম কাজ করুন। তবে একজন নিবেদিত শিল্পী হিসেবে ভালো গল্প পেলেই কাজের প্রতি তার টান অদম্য হয়ে ওঠে। তাই ক্লান্তি উপেক্ষা করেই এখনও নিয়মিত শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

এবারের ঈদে আবুল হায়াতের ‘ভালোবেসেছিলাম’

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত