সংবাদ

বদলগাছীতে গাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিনিধি,নওগাঁ ( বদলগাছী)
প্রতিনিধি,নওগাঁ ( বদলগাছী)
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৫:১৬ পিএম

বদলগাছীতে গাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
বদলগাছীতে গাক চক্ষু হাসপাতালের সেবামূলক কার্যক্রম। ছবি : সংবাদ

নওগাঁর বদলগাছী উপজেলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার মথরাপুর ইউনিয়নের গয়েশপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয়।

অরবিস ইন্টারন্যাশনাল ও পিকেএসএফ-এর সহযোগিতায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) চক্ষু হাসপাতাল এই ক্যাম্পের আয়োজন করে। কর্মসূচির উদ্বোধন করেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাদী চৌধুরী টিপু।

ক্যাম্পে আসা রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়। আয়োজকরা জানান, দিনব্যাপী এই ক্যাম্পে চোখের ছানি রোগে আক্রান্ত রোগীদের বাছাই করা হয়েছে। এসব রোগীদের পরবর্তী সময়ে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচারের (অপারেশন) ব্যবস্থা করা হবে। গাক আই হাসপাতালের একটি অভিজ্ঞ মেডিকেল টিম দিনভর এই সেবা প্রদান করে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মথরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী চৌধুরী, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান লিটন হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজক সংস্থা গাক-এর পক্ষ থেকে জানানো হয়, 'ছানি রোগ অন্ধত্বের অন্যতম প্রধান কারণ হলেও সঠিক সময়ে চিকিৎসা নিলে এটি নিরাময়যোগ্য। গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে গাক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এই ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে।'

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

বদলগাছীতে গাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছী উপজেলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার মথরাপুর ইউনিয়নের গয়েশপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয়।

অরবিস ইন্টারন্যাশনাল ও পিকেএসএফ-এর সহযোগিতায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) চক্ষু হাসপাতাল এই ক্যাম্পের আয়োজন করে। কর্মসূচির উদ্বোধন করেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাদী চৌধুরী টিপু।

ক্যাম্পে আসা রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়। আয়োজকরা জানান, দিনব্যাপী এই ক্যাম্পে চোখের ছানি রোগে আক্রান্ত রোগীদের বাছাই করা হয়েছে। এসব রোগীদের পরবর্তী সময়ে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচারের (অপারেশন) ব্যবস্থা করা হবে। গাক আই হাসপাতালের একটি অভিজ্ঞ মেডিকেল টিম দিনভর এই সেবা প্রদান করে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মথরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী চৌধুরী, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান লিটন হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজক সংস্থা গাক-এর পক্ষ থেকে জানানো হয়, 'ছানি রোগ অন্ধত্বের অন্যতম প্রধান কারণ হলেও সঠিক সময়ে চিকিৎসা নিলে এটি নিরাময়যোগ্য। গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে গাক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এই ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে।'

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত