সংবাদ

টঙ্গীতে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, আটক ৫০

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৫:২৯ পিএম

টঙ্গীতে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, আটক ৫০
টঙ্গীর মাজার বস্তিতে পুলিশের মাদকবিরোধী অভিযান। ছবি : সংবাদ

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টঙ্গীর মাজার বস্তি ও কেরানীর টেকসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে মাদক বিক্রির বেশ কিছু শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কক্ষ ও গোপন সুড়ঙ্গপথের সন্ধান পেয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মাজার বস্তিতে মাদকবিরোধী ‘ম্যারাথন’ অভিযানের অংশ হিসেবে সকাল থেকে তল্লাশি শুরু হয়। এ সময় বস্তির ভেতরে মাদক কেনাবেচা ও সেবনের জন্য তৈরি করা বেশ কিছু বিলাসবহুল শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের খোঁজ পাওয়া যায়। এসব কক্ষের সঙ্গে সংযুক্ত গোপন সুড়ঙ্গপথও ছিল। বাইরে থেকে তালাবদ্ধ এসব কক্ষের তালা ভেঙে ভেতরে মাদক ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সমাজের নামী-দামি ব্যক্তিরা এসব কক্ষে মাদক সেবন করতে আসতেন।

অভিযানে দুই কেজি গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, তার থানা এলাকা থেকে ৩৩ জনকে আটক করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, তার এলাকা থেকে ১৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ডিবি পুলিশ দুই কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মো. বেলায়েত হোসেন সংবাদকে বলেন, মাদক নির্মূলে এই অভিযান নিয়মিত চলবে। মাদক বিক্রির স্পটগুলো সিলগালা করে দেওয়া হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

টঙ্গীতে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, আটক ৫০

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত