সংবাদ

এতিম শিশু মুসলিমার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৫:১৯ পিএম

এতিম শিশু মুসলিমার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
ছবি : সংবাদ

ফরিদপুরের নগরকান্দায় গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম শিশু মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে মঙ্গলবার (৫ মে) ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান শিশুটির বাড়িতে গিয়ে খোঁজখবর নেন।

ইউএনও উপজেলার সাতৈর গ্রামে মুসলিমার বাড়িতে গিয়ে তার লালন-পালনের জন্য সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে শিশুটির দাদা-দাদির হাতে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও খেলনা তুলে দেন।

ইউএনও এস এম রকিবুল হাসান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এই এতিম শিশুটির পাশে দাঁড়িয়েছি। তার বেড়ে ওঠা ও পড়াশোনার বিষয়ে প্রশাসন নিয়মিত তদারকি করবে।’

এ সময় সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও ওই শিশুকে নিয়মিত সহায়তা প্রদান করা হবে। কর্মসূচিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস ঘোষ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া এলাকায় বেপরোয়া ট্রাক চালানোর অভিযোগ তুলে ফেসবুক লাইভ করে ‘মব’ বা উত্তেজিত জনতা সৃষ্টি করা হয়। ওই সময় উত্তেজিত জনতা ট্রাকচালক হান্নান শেখকে পিটিয়ে হত্যা করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

এতিম শিশু মুসলিমার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

ফরিদপুরের নগরকান্দায় গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম শিশু মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে মঙ্গলবার (৫ মে) ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান শিশুটির বাড়িতে গিয়ে খোঁজখবর নেন।

ইউএনও উপজেলার সাতৈর গ্রামে মুসলিমার বাড়িতে গিয়ে তার লালন-পালনের জন্য সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে শিশুটির দাদা-দাদির হাতে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও খেলনা তুলে দেন।

ইউএনও এস এম রকিবুল হাসান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এই এতিম শিশুটির পাশে দাঁড়িয়েছি। তার বেড়ে ওঠা ও পড়াশোনার বিষয়ে প্রশাসন নিয়মিত তদারকি করবে।’

এ সময় সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও ওই শিশুকে নিয়মিত সহায়তা প্রদান করা হবে। কর্মসূচিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস ঘোষ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া এলাকায় বেপরোয়া ট্রাক চালানোর অভিযোগ তুলে ফেসবুক লাইভ করে ‘মব’ বা উত্তেজিত জনতা সৃষ্টি করা হয়। ওই সময় উত্তেজিত জনতা ট্রাকচালক হান্নান শেখকে পিটিয়ে হত্যা করে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত