সংবাদ

নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর মাদক কারবারিদের হামলা, আহত ৩

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৭:১৯ পিএম

নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর মাদক কারবারিদের হামলা, আহত ৩
সিসিটিভি ফুটেজে হাতে রামদাসহ দেখা গেছে হামলাকারীদের।

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযানের তথ্য সংগ্রহের সময় হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। মঙ্গলবার (৫ মে) দুপুরে মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় মাদক ব্যবসায়ীদের এই হামলায় র‍্যাবের অন্তত তিনজন সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন র‍্যাব-১১-এর করপোরাল নাজিবুল্লাহ, কনস্টেবল মাহি ও ইব্রাহিম। আহত নাজিবুল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

র‍্যাব ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যাব-১১-এর চার সদস্যের একটি গোয়েন্দা দল সাদা পোশাকে তথ্য সংগ্রহের কাজে বোয়ালিয়া খাল এলাকায় যান। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় র‍্যাব সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

র‍্যাব-১১-এর উপপরিচালক আব্দুর রশীদ বলেন, গোয়েন্দা দলের চারজন সদস্য তথ্য সংগ্রহে গিয়ে হামলার মুখে পড়েন। তাদের মধ্যে দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন যুবক রামদা ও চাপাতি হাতে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, চিহ্নিত সন্ত্রাসী জাহিদ ও মাসুদ ওরফে ‘বুইট্টা মাসুদ’-এর সহযোগীরা এই হামলার সঙ্গে জড়িত। এর আগেও গত বছরের নভেম্বরে একই এলাকায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছিল র‍্যাব।

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, বোয়ালিয়া খাল এলাকাটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এলাকায় তাদের এতটাই প্রভাব যে সাধারণ মানুষ ভয়ে কিছু বলার সাহস পান না।

র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সংবাদকে বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ভূমিকার অংশ হিসেবে গোয়েন্দা দল তথ্য সংগ্রহে গিয়েছিল। মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে এ হামলা চালিয়েছে। ঘটনার পর এলাকায় র‍্যাব ও পুলিশের যৌথ তল্লাশি অভিযান চলছে। অপরাধীদের গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর মাদক কারবারিদের হামলা, আহত ৩

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত