সংবাদ

গ্রাম আদালত শক্তিশালী করতে রেডিও উৎসব

প্রতিনিধি,  সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৭:২৭ পিএম

গ্রাম আদালত শক্তিশালী করতে রেডিও উৎসব
রেডিও উৎসবে অতিথিদের আলোচনা সভা। ছবিঃ সংবাদ

‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে’- এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়।

নলতা হাসপাতাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের কমিউনিটি রেডিও নলতা এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগিতা করে বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন (বিসিআরএ) ও ইউএনডিপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। বিশিষ্ট লেখক ও কালিগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম ও কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য দেন রেডিও নলতার স্টেশন ম্যানেজার মামুন হোসেন। অনুষ্ঠানে গ্রাম আদালতের সুফল ও কার্যক্রম নিয়ে ভিডিও নাটিকা প্রদর্শন এবং রেডিও নলতার শিল্পীদের পরিবেশনায় বিশেষ ‘জারি গান’ পরিবেশিত হয়।

আলোচনা পর্বে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে গ্রাম আদালতের বার্তা পৌঁছে দেওয়া জরুরি। গ্রাম আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানের একটি আকর্ষণীয় অংশ ছিল কুইজ প্রতিযোগিতা। এতে ছাত্রছাত্রী, সাংবাদিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রেডিও নলতার কালিগঞ্জ উপজেলা প্রতিনীধি সুকুমার দাশ বাচ্চু।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

গ্রাম আদালত শক্তিশালী করতে রেডিও উৎসব

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত