সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৭:৩৭ পিএম

কুষ্টিয়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক
ছবি : সংবাদ

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত হোসেন নামের ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) দিবাগত রাত তিনটার দিকে শিশুটি মারা যায়। আরাফাত কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকার বিজয় হোসেনের ছেলে।

এ নিয়ে জেলায় গত দেড় মাসে হামের উপসর্গ নিয়ে মোট ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২ মে হামের উপসর্গ নিয়ে শিশু আরাফাতকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৪ মে) রাতে তার মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে জেলায় হামের সংক্রমণ শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১,০৪৯ জন শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৫ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে মোট ১৫৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

কুষ্টিয়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত হোসেন নামের ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) দিবাগত রাত তিনটার দিকে শিশুটি মারা যায়। আরাফাত কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকার বিজয় হোসেনের ছেলে।

এ নিয়ে জেলায় গত দেড় মাসে হামের উপসর্গ নিয়ে মোট ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২ মে হামের উপসর্গ নিয়ে শিশু আরাফাতকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৪ মে) রাতে তার মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে জেলায় হামের সংক্রমণ শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১,০৪৯ জন শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৫ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে মোট ১৫৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত