সংবাদ

সুন্দরবনে রিসোর্টে পর্যটকদের ওপর হামলা, আটক ২

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৭:৫৩ পিএম

সুন্দরবনে রিসোর্টে পর্যটকদের ওপর হামলা, আটক ২
কোস্টগার্ডের অভিযানে আটক দুই হামলাকারী। ছবি : সংবাদ

সুন্দরবনের একটি ইকো রিসোর্টে পর্যটকদের ওপর হামলা ও দস্যুতার চেষ্টার অভিযোগে দুই তরুণকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (৪ মে) বিকেলে খুলনার দাকোপ উপজেলা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪)। তাদের বাড়ি দাকোপ উপজেলায়। মঙ্গলবার সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানায়, সোমবার সকালে দাকোপ উপজেলার ঢাংমারী খালের ‘সুন্দরী ইকো রিসোর্টে’ অবস্থানরত পর্যটকদের ওপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে জানালার গ্রিল ভেঙে কক্ষে প্রবেশের চেষ্টা করেন ওই দুজন। বিষয়টি টের পেয়ে রিসোর্ট কর্তৃপক্ষ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যান। পরে রিসোর্ট কর্তৃপক্ষের অভিযোগ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে কোস্টগার্ড অভিযান চালিয়ে তাদের আটক করে।

সংবাদ সম্মেলনে সাব্বির আলম সুজন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সুন্দরবন এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত এবং দস্যুতা দমনে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

সুন্দরবনে রিসোর্টে পর্যটকদের ওপর হামলা, আটক ২

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সুন্দরবনের একটি ইকো রিসোর্টে পর্যটকদের ওপর হামলা ও দস্যুতার চেষ্টার অভিযোগে দুই তরুণকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (৪ মে) বিকেলে খুলনার দাকোপ উপজেলা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪)। তাদের বাড়ি দাকোপ উপজেলায়। মঙ্গলবার সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানায়, সোমবার সকালে দাকোপ উপজেলার ঢাংমারী খালের ‘সুন্দরী ইকো রিসোর্টে’ অবস্থানরত পর্যটকদের ওপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে জানালার গ্রিল ভেঙে কক্ষে প্রবেশের চেষ্টা করেন ওই দুজন। বিষয়টি টের পেয়ে রিসোর্ট কর্তৃপক্ষ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যান। পরে রিসোর্ট কর্তৃপক্ষের অভিযোগ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে কোস্টগার্ড অভিযান চালিয়ে তাদের আটক করে।

সংবাদ সম্মেলনে সাব্বির আলম সুজন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সুন্দরবন এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত এবং দস্যুতা দমনে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত