সংবাদ

গজারিয়ায় সিএনজি চোর চক্রের ৩ সদস্যসহ গ্রেপ্তার ৯

প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৮:৩০ পিএম

গজারিয়ায় সিএনজি চোর চক্রের ৩ সদস্যসহ গ্রেপ্তার ৯
গজারিয়া থানা পুলিশের হাতে গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : সংবাদ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের ৩ জন সদস্যসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) ভোররাতে উপজেলার বাউশিয়া ইউনিয়ন ও কুমিল্লার সদর দক্ষিণ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে) ভোররাতে বাউশিয়া ইউনিয়নের পোরাচক বাউশিয়া শিকদার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. আমিন (৩৬) ও রুহুল আমিনকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই স্থানীয় বাসিন্দা। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরামপুর গ্রামে অভিযান চালিয়ে রুবেল (৩১) নামে ওই চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গজারিয়া থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি আন্তঃজেলা সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা করা হয়েছে। এ ছাড়া একই রাতের অন্যান্য অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আরও ছয়জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, ‘সিএনজি চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা করা হয়েছে। এ ছাড়া মাদক ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’ গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (৫ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

গজারিয়ায় সিএনজি চোর চক্রের ৩ সদস্যসহ গ্রেপ্তার ৯

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের ৩ জন সদস্যসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) ভোররাতে উপজেলার বাউশিয়া ইউনিয়ন ও কুমিল্লার সদর দক্ষিণ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে) ভোররাতে বাউশিয়া ইউনিয়নের পোরাচক বাউশিয়া শিকদার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. আমিন (৩৬) ও রুহুল আমিনকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই স্থানীয় বাসিন্দা। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরামপুর গ্রামে অভিযান চালিয়ে রুবেল (৩১) নামে ওই চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গজারিয়া থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি আন্তঃজেলা সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা করা হয়েছে। এ ছাড়া একই রাতের অন্যান্য অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আরও ছয়জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, ‘সিএনজি চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা করা হয়েছে। এ ছাড়া মাদক ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’ গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (৫ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত