সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা

প্রথম শ্রেণির পৌরসভা, অথচ সড়ক সংস্কার হয় না ‘২৫ বছর’

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ৬ মে ২০২৬, ০৯:২১ পিএম

প্রথম শ্রেণির পৌরসভা, অথচ সড়ক সংস্কার হয় না ‘২৫ বছর’
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কে জমেছে পানি। ছবি : সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৮৬৮ সালে। ১৫৬ বছরের প্রাচীন এই প্রথম শ্রেণির পৌরসভার অধিকাংশ সড়কের অবস্থা এখন বেহাল। এর মধ্যে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ‘মৌড়াইল-দাতিয়ারা সংযোগ সড়ক’টি গত প্রায় ২৫ বছরেও সংস্কার করা হয়নি। দীর্ঘদিন অবহেলিত থাকায় এক কিলোমিটার দীর্ঘ এই সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, দক্ষিণ মৌড়াইল ঢাকা-কুমিল্লা আঞ্চলিক সড়ক থেকে শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়া জাদুঘর হয়ে দাতিয়ারা চৌরাস্তা মোড় পর্যন্ত এই সংযোগ সড়কটি কঙ্কালসার অবস্থায় রয়েছে। সংস্কারের অভাবে সড়কের ইটের অস্তিত্ব বিলীন হয়ে ওপর দিয়ে এখন কাদামাটির আস্তরণ পড়েছে। একটু বৃষ্টি হলেই এখানে হাঁটু পর্যন্ত পানি জমে যায়।

স্থানীয় বাসিন্দা জামান হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘২৫-৩০ বছর ধরে এই সড়কে কোনো কাজ হয়নি। সরকারের কোনো সংস্থাই এদিকে নজর দেয় না। আশপাশের মানুষ নিজেদের উদ্যোগে ইট-খোয়া ফেলে কোনোমতে চলাচল করছে।’ পাশের বিয়াম ল্যাবরেটরি স্কুলের এক শিক্ষার্থী জানায়, বৃষ্টির দিনে কাদার কারণে তারা স্কুলে যেতে পারে না।

৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ফারুক মিয়া জানান, ২০০৪ সালে এই সড়কে শেষবারের মতো কাজ হয়েছিল। এরপর ১৯ বছর পেরিয়ে গেলেও আর কোনো সংস্কার হয়নি। এ রাস্তা দিয়ে প্রতিদিন আদালত, রেলস্টেশন ও জাদুঘরে আসা শত শত মানুষ যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়মিত যাতায়াত থাকলেও সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউছার আহমেদ বলেন, ‘সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে-এটি সত্য। আমরা জেলা পর্যায়ের বিদ্যমান পৌরসভা উন্নয়ন প্রকল্পে সড়কটি আরসিসি ঢালাইয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছি। অনুমোদন পেলেই দরপত্র আহ্বান করা হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৬ মে ২০২৬

প্রথম শ্রেণির পৌরসভা, অথচ সড়ক সংস্কার হয় না ‘২৫ বছর’

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত