বাগেরহাটের চিতলমারী উপজেলায় জুস কেনাকে কেন্দ্র করে এক দোকানদারকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ মুজাহিদ (৪০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ মে) সকালে মুজাহিদের দোকানে জুস কিনতে যান একই এলাকার যুবক বাইজিদ। এ সময় জুস কেনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাইজিদ উত্তেজিত হয়ে ধারালো কাঁচি দিয়ে মুজাহিদকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা মুজাহিদকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালায় এবং তাকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় বাইজিদকে আটক করে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত বাইজিদকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন