সংবাদ

রিয়াদসহ সৌদির ৩ শহরে হঠাৎ জরুরি সতর্কতা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ এএম

রিয়াদসহ সৌদির ৩ শহরে হঠাৎ জরুরি সতর্কতা
সৌদি আরবের রাজধানী রিয়াদ, নজরান ও ওয়াদি আদ-দাওয়াসিরে নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় জরুরি সতর্কতা জারি করেছে প্রশাসন। ছবি : সংগৃহীত

সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সৌদি আরবের রাজধানী রিয়াদসহ অন্তত তিনটি বড় অঞ্চলে বিশেষ জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। শনিবার (২৪ অক্টোবর) ভোরে জাতীয় আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে রিয়াদ, নজরান ও ওয়াদি আদ-দাওয়াসির এলাকার বাসিন্দাদের মোবাইলে সরাসরি এই সতর্কবার্তা পাঠানো হয়।

সৌদি সিভিল ডিফেন্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পৃথক বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার অধিবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা অনুসরণের নির্দেশ দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় ভোর চারটার কিছু পর সতর্কবার্তাগুলো প্রকাশ করা হয়। এর ঠিক কয়েক মিনিটের মাথায় রাজধানী রিয়াদের বিভিন্ন এলাকা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শী ও একাধিক বাসিন্দা জানিয়েছেন। তবে ওই শব্দ ও জারি করা সতর্কবার্তার পেছনে সুনির্দিষ্ট কী কারণ রয়েছে, তা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে খোলাসা করা হয়নি।

এদিকে সম্ভাব্য ঝুঁকি এড়াতে অধিবাসীদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশাবলী দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:

  • ঘরের ভেতরে বা ভবনের নিরাপদ স্থানে অবস্থান করা এবং জানালার কাচ থেকে দূরে থাকা।
  • বাইরে থাকলে দ্রুত কাছের নিরাপদ ভবনে বা শক্ত আড়ালের পেছনে আশ্রয় নেওয়া।
  • গাড়ি চালানোর সময় নিরাপদ স্থানে থামিয়ে সেতু ও উঁচু ভবনের পাশ এড়িয়ে চলা।
  • দুর্ঘটনা বা অভিযানের স্থানে অপ্রয়োজনীয় ভিড় না করা ও ছবি বা ভিডিও তুলতে গিয়ে জীবন ঝুঁকিতে না ফেলা।
  • পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা না হওয়া পর্যন্ত কেবল সরকারি নির্দেশনা মেনে চলা।

অন্যদিকে, আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি শনিবার সকালে নিশ্চিত করেছেন যে দেশের পূর্বাঞ্চলে একটি অনুপ্রবেশকারী ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে। তবে পূর্বাঞ্চলের এই ড্রোন হামলা এবং রিয়াদসহ অন্যান্য শহরের বিষয়ের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রিয়াদসহ সৌদির ৩ শহরে হঠাৎ জরুরি সতর্কতা

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত