দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে রাখা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে সরকারের আস্থা তৈরি হয়েছে এবং পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলায় পাথর
আহরণ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাঠ থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীকে
দীর্ঘমেয়াদে মোতায়েন রাখা হবে না। তিনি আরও বলেন:
"আমরা বিশ্বাস করি পুলিশ বাহিনীকে একটি কার্যকর ও সুশৃঙ্খল
অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি। জনগণের মনেও সেই বিশ্বাস তৈরি হয়েছে। তাই এখন পর্যায়ক্রমে
সেনাবাহিনী প্রত্যাহারের সময় এসেছে।"
তবে এই প্রত্যাহার প্রক্রিয়া কীভাবে এবং কোন পদ্ধতিতে পরিচালিত
হবে, সে বিষয়ে সেনাবাহিনী, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে বসে পরিকল্পনা চূড়ান্ত
করবে বলে তিনি জানান।
চলমান বিশেষ অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে
বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান
চলছে। প্রতিদিন দাগী আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। যৌথ অভিযানের পাশাপাশি আইনশৃঙ্খলা
বাহিনীর সদস্যরা এককভাবেও কাজ করছে।
বড় বড় গডফাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমন অভিযোগের
জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, "আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা সঠিকভাবে তালিকা প্রণয়ন
করে অভিযানে নেমেছি। সময় শেষ হয়ে যায়নি, অপেক্ষা করুন, ফল দেখতে পাবেন।"
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের
ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। যদিও এ বিষয়ে জনমনে ভিন্নমত
থাকতে পারে, তবে সরকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন