ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা দুই যুগ আগের এক মামলায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এই আদেশ দেন।
একইসঙ্গে আদালত আগামী ২২ জুন এই মামলার সাক্ষ্য গ্রহণের
জন্য পরবর্তী দিন ধার্য করেছেন।
তোফায়েল আহমেদ ছাড়াও এই মামলায় বিচার শুরু হওয়া অন্য দুই
আসামি হলেন: ১. ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল
ইসলাম। ২. ভোলার মোশাররফ হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তিন আসামির মধ্যে জামিনে
থাকা মোশাররফ হোসেন এদিন আদালতে উপস্থিত ছিলেন। অন্যদিকে, তোফায়েল আহমেদ ও আনোয়ারুল
ইসলামের বিরুদ্ধে গত ১৯ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল
ইসলাম এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার
করে অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে
স্থানান্তর ও উত্তোলন করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, ম্যাডোনা অ্যাডভারটাইজিংয়ের প্রধান
হিসাবরক্ষক আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশাররফ হোসেনের যোগসাজশে সোনালী ব্যাংকের মতিঝিল
করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে ওই টাকা স্থানান্তর ও পরবর্তীতে তা উত্তোলন করা হয়।
তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হলেও
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘ দিন
স্থগিত ছিল। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম জানিয়েছেন, সম্প্রতি উচ্চ
আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মামলাটির আইনি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার অভিযোগ গঠনের বিষয়টি
নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন