মানসিক চাপের প্রভাব শুধু মনেই সীমাবদ্ধ থাকে না, শরীরেও দেখা দিতে পারে নানা পরিবর্তন। দীর্ঘদিনের উদ্বেগ, কর্মক্ষেত্রের চাপ কিংবা ব্যক্তিগত জীবনের জটিলতা হরমোনের স্বাভাবিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। এর মধ্যে অন্যতম কর্টিসল, যা পরিচিত ‘স্ট্রেস হরমোন’ নামে।
কর্টিসলের মাত্রা দীর্ঘ সময় ধরে বেশি থাকলে ঘুম, ওজন ও রক্তে শর্করার নিয়ন্ত্রণে পরিবর্তন আসতে পারে। কিন্তু এর লক্ষণগুলো অনেক সময় সাধারণ শারীরিক সমস্যার সঙ্গে মিলে যায়। ফলে বিষয়টি সহজে শনাক্ত করা কঠিন হয়।
হঠাৎ ওজন বৃদ্ধি, ঘুমের অনিয়ম কিংবা সারাক্ষণ ক্লান্তি - এসব উপসর্গের পেছনে কর্টিসলের ভারসাম্যহীনতা থাকতে পারে। তবে শুধু এসব লক্ষণ দেখেই কর্টিসল বেড়েছে বলে নিশ্চিত হওয়া যায় না।
কর্টিসল একটি স্টেরয়েড হরমোন। কিডনির ওপরের দিকে থাকা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে এটি নিঃসৃত হয়। শরীরের বিপাকক্রিয়া, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, প্রদাহের প্রতিক্রিয়া এবং ঘুম-জাগরণের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে হরমোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মানসিক কিংবা শারীরিক চাপের সময় শরীরকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেও কর্টিসল সহায়তা করে। তবে দীর্ঘদিন অতিরিক্ত মানসিক চাপ, কিছু নির্দিষ্ট ওষুধ কিংবা হরমোনজনিত সমস্যার কারণে এর মাত্রা অস্বাভাবিক হয়ে যেতে পারে।
খাদ্যাভ্যাসে বড় কোনো পরিবর্তন নেই, নিয়মিত শরীরচর্চাও করছেন - তবু ওজন বাড়ছে? বিশেষ করে পেট ও কোমরের চারপাশে চর্বি জমার প্রবণতা দেখা দিলে তা কর্টিসলের অতিরিক্ত মাত্রার সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে ওজন বৃদ্ধির পেছনে আরও নানা কারণ থাকতে পারে।
ঘুমাতে দেরি হওয়া, মাঝরাতে বারবার জেগে ওঠা কিংবা ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হওয়ার সঙ্গে কর্টিসলের ভারসাম্যহীনতার সম্পর্ক থাকতে পারে।
অন্যদিকে, পর্যাপ্ত ঘুম না হলেও শরীরের স্ট্রেস হরমোনের স্বাভাবিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে।
পর্যাপ্ত বিশ্রামের পরও শরীরে শক্তি পাচ্ছেন না? কাজে মনোযোগ ধরে রাখতে সমস্যা হচ্ছে কিংবা ছোটখাটো বিষয় ভুলে যাচ্ছেন? কর্টিসলের অস্বাভাবিক মাত্রার সঙ্গে এসব উপসর্গের সম্পর্ক থাকতে পারে। মনোযোগের ঘাটতি ও মানসিক ঝাপসা ভাবকে অনেক সময় ‘ব্রেন ফগ’ বলা হয়।
হঠাৎ মিষ্টি, চিপস কিংবা নোনতা খাবারের প্রতি আগ্রহ বেড়ে যেতে পারে। মানসিক চাপ, ঘুমের ঘাটতি ও হরমোনের পরিবর্তন খাদ্যাভ্যাসে প্রভাব ফেলে। কর্টিসলের মাত্রা বেশি থাকলেও ক্ষুধা বা নির্দিষ্ট খাবারের প্রতি আকর্ষণ বাড়তে পারে।
সামান্য আঘাতেই কালশিটে দাগ পড়া কিংবা ক্ষত শুকাতে বেশি সময় লাগার মতো পরিবর্তন দেখা দিতে পারে। দীর্ঘদিন কর্টিসলের মাত্রা বেশি থাকলে ত্বক ও পেশির ওপর প্রভাব পড়তে পারে। এ ছাড়া ব্রণ কিংবা চুল পড়ার সমস্যাও দেখা দিতে পারে।
কর্টিসলের মাত্রা দীর্ঘ সময় অস্বাভাবিক বেশি থাকলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে প্রভাব পড়তে পারে। এর ফলে ওজন বৃদ্ধি, পেশির দুর্বলতা, উচ্চ রক্তচাপ, রক্তে শর্করা বেড়ে যাওয়া এবং হাড়ের ঘনত্ব কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
নারীদের ক্ষেত্রে ঋতুচক্রে অনিয়ম হতে পারে। অতিরিক্ত কর্টিসলের কারণে কুশিং সিনড্রোমের মতো সমস্যা তৈরি হলে ত্বক পাতলা হয়ে যাওয়া এবং সহজে কালশিটে পড়ার প্রবণতাও দেখা যায়।
কর্টিসলের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে দৈনন্দিন অভ্যাসে কিছু পরিবর্তন আনা যেতে পারে।
· খাবারের তালিকায় শাকসবজি, ফল, প্রোটিন ও আঁশযুক্ত খাবার রাখুন।
· নিয়মিত হাঁটা বা হালকা শরীরচর্চা করুন।
· প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন।
· মানসিক চাপ কমাতে ধ্যান, প্রাণায়াম কিংবা পছন্দের শখে সময় দিন।
· অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ ও অনিয়মিত জীবনযাপন এড়িয়ে চলুন।
একাধিক উপসর্গ দীর্ঘদিন ধরে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে দ্রুত ওজন বৃদ্ধি, পেশির দুর্বলতা, সহজে কালশিটে পড়া কিংবা উচ্চ রক্তচাপের মতো সমস্যা দেখা দিলে বিষয়টি অবহেলা করা উচিত নয়।
প্রয়োজন অনুযায়ী চিকিৎসক রক্ত, প্রস্রাব বা লালারস পরীক্ষার মাধ্যমে কর্টিসলের মাত্রা যাচাই করতে পারেন। মনে রাখতে হবে, শুধু ক্লান্তি বা ওজন বাড়ার ভিত্তিতে শরীরে কর্টিসল বেশি বলে সিদ্ধান্ত নেওয়া যায় না। উপসর্গের প্রকৃত কারণ জানতে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন