পাবনার কৃষকেরা বন্যার পর পিঁয়াজ এর চারা তৈরির জন্য ছাই ছিটিয়ে বীজতলা প্রস্তুত করছিল, ঠিক তখনই বৃষ্টি সব কিছু ওলটপালট করে দিল। পর পর তিন দফা নিম্নচাপজনিত বৃষ্টি। এই বৃষ্টির কারণে পাবনার পিঁয়াজ চাষী কৃষকেরা বীজতলা তৈরি করতে পারছে না।
বীজতলা তৈরির জন্য ছাই দিয়ে বীজ শোধনের করা হয়ে থাকে। ফ্যাংগাস জাতীয় কোন দোষে যেন বীজ নষ্ট না হয় সেটাই সূচনায় করা হয়। এরপর বীজতলায় বীজ ছিটানো হবে। চারা তৈরি হতে ২১ থকে ২৮ দিন লাগবে। তারপর চারা রোপন করা হবে। অর্থাৎ ডিস মাসের প্রথম সপ্তাহ থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে চারা লাগানোর কাজ।
পাবনা জেলার সাঁথিয়া, সুজানগর, বেড়া, চাটমোহর, ফরিদপুর উপজেলায় বেশি পিঁয়াজ আবাদ হয়। আমন ধান কাটার পরপরই জমিতে চাষ দিয়ে পিঁয়াজ চারা রোপন করা হয়। ধান পাকতে আর এক থেকে দু'সপ্তাহ সময় লাগবে। এরমধ্যেই চারা তৈরি হয়ে যাবে।
সাঁথিয়া উপজেলার ঘুঘুদহ, সোনাতলা, সোনাই বিল এলাকায় এবং সুজানগর উপজেলার বিল গাজনার উর্বর জমিতে পিঁয়াজের ফলন খুব ভাল হয়। দেশি জাতের ভাল পিঁয়াজ পাবনায় আবাদ হয় হেতু দেশব্যাপী পাবনার পিঁয়াজের চাহিদা বেশি।
কৃষকরা চাইল মিলের চাতাল থেকে ছাই কিনে আনছে। প্রতি বস্তা ছাই এখন ৮০/৯০ টাকা। দশ বছর আগে ছাই ফ্রি পাওয়া যেতো। এখন ছাইয়ের জন্য আগাম টাকা দিয়ে বুক করতে হয়।
যেসমস্ত জমি থেকে বন্যার পানি নেমে গেছে সেসব জমিতে মূলকাটা পিঁয়াজ লাগানো হচ্ছে। চাটমোহর, ভাঙ্গুরা, বিল গ্যারকা এলাকায় বিনা চাষে রসুন লাগানো হচ্ছে।
সুজানগর উপজেলার মানিকহাটের কৃষক জালসল উদ্দিন বললেন, এবার তিনি ৯ বিঘা জমি প্রস্তুত করেছেন পিঁয়াজ আবাদের জন্য। সাঁথিয়া উপজেলার ঘুঘুদহ গ্রামের কৃষক রহমত প্রাং জানালেন, গত মৌসুমে পিঁয়াজের দাম সন্তোষজনক ছিল না। গত মৌসুমে তিনি ৬ বিঘা জমিতে পিঁয়াজ আবাদ করেছিলেন, এবার তিনি আবাদ করবেন ৪ বিঘা। পিঁয়াজ আবাদ লাভজনক না হওয়ায় অনেক কৃষক এবার কম আবাদের সিদ্ধান্ত নিয়েছেন।
পিঁয়াজের বীজতলায় ব্যস্ত চাষিরা
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, রাসায়নিক সারের পর্যাপ্ত সরবরাহ আছে। তিনি জানান, পিঁয়াজ চাষের জন্য পাবনা জেলার জন্য অতিরিক্ত সাড়ে পাঁচ হাজার মে. টন রাসায়নিক সার বরাদ্দ দিয়েছে সরকার।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন