সংবাদ
সংবাদ

৫০ হাজার টাকার প্রকল্পে কৃষক পেলেন ১৫০০ টাকা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

৫০ হাজার টাকার প্রকল্পে কৃষক পেলেন ১৫০০ টাকা
রাণীনগরে আলু প্রদর্শনী প্রকল্পে অনিয়মের অভিযোগ, বরাদ্দের সুফল পাননি কৃষকরা

নওগাঁর রাণীনগরে ফল ও সবজি চাষের উত্তম কৃষি চর্চা মানদণ্ড বাস্তবায়ন প্রকল্পের আওতায় আলুচাষের প্রদর্শনী বাস্তবায়নে বরাদ্দ করা অর্থের ব্যবহার ও উপকরণ বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এক একর জমিতে আলুচাষের একটি প্রদর্শনীর জন্য ৫০ হাজার টাকা ব্যয়ের হিসাব থাকলেও নির্বাচিত কৃষকদের অনেকেই প্রকল্পের বরাদ্দ সম্পর্কে জানেন না।

কেউ পেয়েছেন মাত্র ১ হাজার ৫০০ টাকা, কেউ পেয়েছেন ১০ থেকে ১৩ হাজার টাকা মূল্যের উপকরণ। আবার কয়েকজন কৃষককে নিজেদের টাকায় আলুর বীজ কিনে চাষ করতে হয়েছে। ফলে প্রকল্পের অর্থ কোথায়, কীভাবে এবং কতটুকু ব্যয় হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রকল্পের ব্যয় বিবরণীতে এক একর জমিতে আলুচাষের প্রদর্শনীর জন্য বীজ ও চারা বাবদ ৪ হাজার, জৈব সার ৬ হাজার, জৈব বালাইনাশক ৫ হাজার, ফল আর্মিওয়ার্ম পোকার ফাঁদ ও পাত্র ৬ হাজার, খুঁটি ৮ হাজার, ক্রেট ও ড্রাম ৫ হাজার, পরিচর্যার সরঞ্জাম, জাল, ছাউনি ও তাক বাবদ ১০ হাজার, সাইনবোর্ড ১ হাজার, পরিবহন ২ হাজার এবং রেজিস্টার, ছবি তোলা, ফটোকপি, মুদ্রণ ও পুনর্মুদ্রণসহ অন্যান্য খাতে ৩ হাজার টাকা বরাদ্দ দেখানো হয়েছে। সব মিলিয়ে একটি প্রদর্শনীর বিপরীতে ব্যয়ের পরিমাণ ৫০ হাজার টাকা।

কিন্তু বরাদ্দের এই হিসাবের সঙ্গে মাঠপর্যায়ে কৃষকদের পাওয়া উপকরণের পরিমাণ ও মূল্যের সামঞ্জস্য নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। প্রকৃতপক্ষে কত টাকার উপকরণ কেনা হয়েছে, কী পরিমাণ উপকরণ কৃষকদের সরবরাহ করা হয়েছে এবং অবশিষ্ট অর্থ কোন কোন খাতে ব্যয় হয়েছে, তার স্বচ্ছ হিসাব জানতে চান সংশ্লিষ্ট কৃষকরা।

প্রদর্শনী প্রকল্পের নির্বাচিত কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘাটাগন গ্রামের কৃষক সাহেরা বলেন, ‘কৃষি অফিস থেকে আমাকে ১ হাজার ৫০০ টাকা দিয়েছে। আপনারা (সাংবাদিকরা) যা বলছেন, সে বিষয়ে আমার কিছু জানা নেই। আমি আলুর আবাদ করছি শুনে অফিসের লোকজন আমার ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে গেছে।’

একই গ্রামের কৃষক আব্দুল কালাম বলেন, ‘গত বছর আমি আলুর প্রদর্শনী করেছিলাম। কৃষি অফিস থেকে তিন বস্তা জৈব সার, কীটনাশক, নেট, খুঁটি ও ক্রেট দিয়েছিল। তবে আলুর বীজ দেয়নি। বীজ নিজেই কিনেছি।’

মিরাট এলাকার কৃষক মোফাজ্জল জানান, গতবার চার বিঘা জমিতে প্রদর্শনীর আলু চাষ করেছিলেন। ফলনও ভালো হয়েছিল। কৃষি অফিস থেকে তিন বস্তা সার, কীটনাশক, বাঁশের খুঁটি ও নেট পেয়েছিলেন। কিন্তু বীজ, ড্রাম কিংবা পরিচর্যার জন্য কোনো অর্থ পাননি।

গুডুনিয়া গ্রামের কৃষক প্রদীপ চন্দ্র বলেন, ‘জৈব সার, বালাইনাশক, নেট, খুঁটি ও ক্রেটসহ প্রায় ১০ হাজার টাকার উপকরণ পেয়েছিলাম। তবে আমার নামে কিংবা প্রদর্শনীর প্রত্যেক কৃষকের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ রয়েছে, এমন কিছুই জানতাম না। কৃষি অফিস থেকেও বিষয়টি জানানো হয়নি।’

ভেটি গ্রামের কৃষক আসলাম জানান, আলুর বীজ নিজেই কিনেছেন। কৃষি অফিস থেকে জৈব সারসহ ১২ থেকে ১৩ হাজার টাকার মতো বিভিন্ন উপকরণ পেয়েছেন। একইভাবে মালঞ্চি গ্রামের কৃষক বেলাল জানান, প্রদর্শনীর বরাদ্দ সম্পর্কে তাঁর বিস্তারিত জানা নেই। তবে কৃষি অফিস থেকে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা মূল্যের বিভিন্ন উপকরণ পেয়েছেন।

কৃষকদের এসব বক্তব্যে প্রকল্পের বরাদ্দ, উপকরণ সরবরাহ এবং মাঠপর্যায়ে বাস্তবায়নের মধ্যে অসংগতি থাকার বিষয়টি সামনে এসেছে। বিশেষ করে কৃষকদের দেওয়া উপকরণের প্রকৃত বাজারমূল্য, ক্রয়সংক্রান্ত ভাউচার, বিতরণ তালিকা এবং প্রকল্পের অন্যান্য খাতে ব্যয়ের হিসাব যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এ বিষয়টি নিরপেক্ষ তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে বক্তব্য জানতে রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. মোস্তাকিমা খাতুনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অনিয়মের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি নিজে উপস্থিত থেকে প্রদর্শনীর কৃষকদের ন্যায্যপ্রাপ্ত উপকরণ বিতরণ করেছি।’

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজুর রহমান বলেন, ‘আমি এখানে যোগদান করেছি প্রায় চার মাস আগে। গত বছরের বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আমার জানা নেই। তবে কৃষকরা যদি তাঁদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হয়ে থাকেন এবং এ বিষয়ে লিখিত অভিযোগ করেন, তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেএপি মানদণ্ড বাস্তবায়ন প্রদর্শনী প্রকল্পের সমন্বয়ক ড. মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি মাত্র দুই সপ্তাহ আগে এ প্রকল্পের দায়িত্বে যোগদান করেছি। গত বছরের বরাদ্দ সম্পর্কে আমার জানা নেই। তবে বঞ্চিত কৃষকদের সুনির্দিষ্ট বক্তব্য, নাম ও ফোন নম্বরসহ অভিযোগ পেলে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখব।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

৫০ হাজার টাকার প্রকল্পে কৃষক পেলেন ১৫০০ টাকা

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত