আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বিশেষ করে জাল টাকা, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে জোর দেওয়ার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত কমিশনার আরও জানান, পশুর হাটের আশপাশে যেন যানজট সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রেখে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। লঞ্চঘাট, বাস টার্মিনাল ও রেলস্টেশনগুলোতে তৎপরতা বাড়ানোর পাশাপাশি ফুট পেট্রোল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
থানা পর্যায়ে মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে অভিযান জোরদারের কথাও বলেন তিনি। কোনো অপরাপর থানা এলাকায় যাতে ঘটতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, ঢাকা মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। চলমান বিশেষ অভিযানে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে হবে।
সভায় এপ্রিল মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন