রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, গ্রেপ্তার কামরুল ইসলাম সুমন মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং তিনি বর্তমানে একই ওয়ার্ড কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এডিসি জুয়েল রানা আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ বজায় রেখে ঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং ঝটিকা মিছিলের পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্দেশ্যে কামরুল ইসলাম সুমন ওই এলাকায় অবস্থান করছিলেন।
গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন