ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপে মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে প্রাণ হারিয়েছেন তিনজন। নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন পর্বতারোহী। তাদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
শুক্রবার (৮ মে) স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে সক্রিয় এই আগ্নেয়গিরিটি অগ্ন্যুৎপাত শুরু করে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন।
অগ্ন্যুৎপাতের সময় আকাশ অভিমুখে প্রায় ১০ কিলোমিটার (৬.২১ মাইল) উচ্চতায় ছাইয়ের স্তম্ভ ছড়িয়ে পড়ে এবং প্রবল গর্জন শোনা যায়। আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই উত্তর দিকে ছড়িয়ে পড়ায় টোবেলো শহরের বাসিন্দাদের জন্য আগ্নেয় ছাই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
স্থানীয় উদ্ধারকারী সংস্থার প্রধান ইওয়ান রামদানি জানান, অগ্ন্যুৎপাতের কবলে আটকে পড়া ২০ জন পর্বতারোহীকে খুঁজে বের করতে পুলিশসহ কয়েক ডজন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের মধ্যে নয়জন সিঙ্গাপুরের নাগরিক।
উত্তর হালমাহেরার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু জানিয়েছেন, নিহত তিনজনের মধ্যে দুজন বিদেশি নাগরিক।
আগ্নেয়গিরিটির সক্রিয়তা বেড়ে যাওয়ায় গত ১৭ এপ্রিল থেকেই ওই এলাকায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। অগ্ন্যুৎপাতের মূল কেন্দ্র মালুপাং ওয়ারিরাং ক্রেটার থেকে অন্তত চার কিলোমিটার (২.৪ মাইল) দূরে থাকার জন্য বাসিন্দা ও পর্যটকদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া আগ্নেয়গিরি থেকে পাথর ছিটকে পড়া এবং লাভার প্রবাহ নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে। উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন, নিখোঁজদের মধ্যে আরও মৃতের সংখ্যা বাড়তে পারে।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন