সংবাদ

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৫

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৫:০৫ পিএম

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৫
প্রতিদিন হাম ও উপসর্গে শিশুমৃত্যু বাড়ছেই।

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও নয় শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২ জনে।

শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত নয়জনের মধ্যে তিন শিশুর হাম শনাক্ত হয়েছিল। বাকি ছয় শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। হাম শনাক্ত হয়ে বরিশালে তিন শিশু মারা গেছে। অন্যদিকে হামের উপসর্গে ঢাকায় তিনজন, খুলনায় দুইজন ও সিলেটে একজন শিশু মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৪৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৪৮৯ শিশুর। অর্থাৎ গত একদিনে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৪৭ হাজার ৬৫৬ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৬৩১ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ৭৪৬ জন। একই সময়ে দেশে ছয় হাজার ৯৭৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯১ জনের। নিশ্চিত হামে মৃতের সংখ্যা ৬১। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু ৩৫২।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো শিশুর শরীরে জ্বর ও ফুসকুড়ি দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৫

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত