আলোচিত তরুণ ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তাঁর স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসার আবারও ভেঙে গেছে। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ হলো। শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবিকুন্নাহার সারা জানান, পারিবারিক অশান্তি ও দীর্ঘদিনের
মতবিরোধের জেরে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। পরিস্থিতি অনুকূলে না থাকায় শেষ পর্যন্ত
তাঁরা বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “আমরা নতুনভাবে সংসার শুরু করার
চেষ্টা করেছিলাম, দুই পরিবারও ইতিবাচক ছিল। কিন্তু নানা কারণে সম্পর্কটি আর টেকেনি।
শেষ পর্যন্ত রমজানের চাঁদরাতেই আমাদের বিচ্ছেদ হয়ে যায়।”
জানা যায়, গত বছরের ২১ অক্টোবর পারিবারিক কলহের জেরে প্রথমবারের
মতো তাঁদের বিচ্ছেদ হয়েছিল। পরবর্তীতে দুই পরিবারের মধ্যস্থতায় ভুল বোঝাবুঝির অবসান
ঘটিয়ে গত ২ ডিসেম্বর তাঁরা আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দ্বিতীয় দফার এই পুনর্মিলনও
স্থায়ী হলো না। মাত্র চার মাসের মাথায় আবারও আলাদা হয়ে গেলেন এই দম্পতি।
রংপুরের তরুণ ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ইউটিউব
ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় আলোচনার জন্য ব্যাপক জনপ্রিয়। ২০১৭ সাল থেকে অনলাইনে
বক্তব্য দেওয়া শুরু করার পর অল্প সময়েই তিনি তরুণ প্রজন্মের কাছে পরিচিতি লাভ করেন।
২০২৩ সালের জুনে তিন সঙ্গীসহ নিখোঁজ হওয়ার ঘটনায় দেশজুড়ে
আলোচনার কেন্দ্রে এসেছিলেন তিনি। আট দিন নিখোঁজ থাকার পর ফিরে এসে তিনি জানিয়েছিলেন,
ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন।
দাম্পত্য জীবনের এই নতুন ভাঙনের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক
যোগাযোগ মাধ্যমে তাঁর অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এই ঘটনায়
বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা না করার আহ্বান
জানিয়েছেন। তবে বিচ্ছেদের বিষয়ে আবু ত্বহা আদনানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক
বক্তব্য পাওয়া যায়নি।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন