সংবাদ

ট্রাইব্যুনালে তাপস ও নানকের বিচার শুরুর আদেশ: সাক্ষ্যগ্রহণ ৮ জুন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ মে ২০২৬, ০১:২৯ পিএম

ট্রাইব্যুনালে তাপস ও নানকের বিচার শুরুর আদেশ: সাক্ষ্যগ্রহণ ৮ জুন

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংগঠিত অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রবিবার (১০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন। মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আদালত মামলার সাক্ষ্যগ্রহণ ও সূচনা বক্তব্যের জন্য আগামী ৮ জুন দিন ধার্য করেছেন।

এর আগে, মোহাম্মদপুরের ওই ঘটনায় তাপস, নানকসহ মোট ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল। জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর দমনপীড়ন ও সহিংসতার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়।

আদালতের এই আদেশের ফলে জুলাই গণ-অভ্যুত্থান কেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের বিচারে আরও এক ধাপ অগ্রগতি হলো। ৮ জুন থেকে সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার মূল বিচার প্রক্রিয়া পুরোদমে শুরু হতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

ট্রাইব্যুনালে তাপস ও নানকের বিচার শুরুর আদেশ: সাক্ষ্যগ্রহণ ৮ জুন

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংগঠিত অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রবিবার (১০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন। মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আদালত মামলার সাক্ষ্যগ্রহণ ও সূচনা বক্তব্যের জন্য আগামী ৮ জুন দিন ধার্য করেছেন।

এর আগে, মোহাম্মদপুরের ওই ঘটনায় তাপস, নানকসহ মোট ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল। জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর দমনপীড়ন ও সহিংসতার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়।

আদালতের এই আদেশের ফলে জুলাই গণ-অভ্যুত্থান কেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের বিচারে আরও এক ধাপ অগ্রগতি হলো। ৮ জুন থেকে সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার মূল বিচার প্রক্রিয়া পুরোদমে শুরু হতে যাচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত