সংবাদ

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী ও সশস্ত্র হামলা: নিহত ১২

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:২৫ পিএম

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী ও সশস্ত্র হামলা: নিহত ১২

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে ভয়াবহ বোমা হামলা ও সশস্ত্র আক্রমণে অন্তত ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার গভীর রাতে প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বান্নু জেলার ফতেহ খেল পুলিশ চেকপোস্টে এই নারকীয় হামলার ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্র কাশিফ খান জানান, হামলাকারীরা প্রথমে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে চেকপোস্টে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা চেকপোস্ট লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। দফায় দফায় বিস্ফোরণের তীব্রতায় চেকপোস্ট ভবনের একটি অংশ ধসে পড়ে।

ঘটনার পরপরই বান্নু জেলা পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সাজ্জাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জঙ্গিবিরোধী অভিযান জোরদারের নির্দেশ দেন। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১২ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে বান্নু জেলা সদর হাসপাতালে (ডিএইচকিউ) পাঠানো হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে তিন পুলিশ সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের চিকিৎসা চলছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়ায় সাম্প্রতিক সময়ে পাকিস্তানি তালেবান (টিটিপি) ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে।

এই ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের ধরতে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী ও সশস্ত্র হামলা: নিহত ১২

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে ভয়াবহ বোমা হামলা ও সশস্ত্র আক্রমণে অন্তত ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার গভীর রাতে প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বান্নু জেলার ফতেহ খেল পুলিশ চেকপোস্টে এই নারকীয় হামলার ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্র কাশিফ খান জানান, হামলাকারীরা প্রথমে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে চেকপোস্টে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা চেকপোস্ট লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। দফায় দফায় বিস্ফোরণের তীব্রতায় চেকপোস্ট ভবনের একটি অংশ ধসে পড়ে।

ঘটনার পরপরই বান্নু জেলা পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সাজ্জাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জঙ্গিবিরোধী অভিযান জোরদারের নির্দেশ দেন। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১২ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে বান্নু জেলা সদর হাসপাতালে (ডিএইচকিউ) পাঠানো হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে তিন পুলিশ সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের চিকিৎসা চলছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়ায় সাম্প্রতিক সময়ে পাকিস্তানি তালেবান (টিটিপি) ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে।

এই ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের ধরতে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত