রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী
জেড আই খান পান্না। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে জামিনের তীব্র বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি
জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন। উভয় পক্ষের শুনানি শেষে
আদালত সাবেক এই মন্ত্রীর জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি
রোড এলাকা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এর পর থেকে তিনি বিভিন্ন
মামলায় কারাগারে ছিলেন। গত ১৬ সেপ্টেম্বর মিরপুর ও রমনা থানায় দায়ের হওয়া দুটি হত্যা
মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ উচ্চ আদালত থেকে
তিনি এই দুই মামলায় জামিন পেলেন।
আসাদুজ্জামান নূর আওয়ামী লীগ সরকারের আমলে সংস্কৃতি বিষয়ক
মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পাশাপাশি নীলফামারী-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য
নির্বাচিত হয়েছিলেন।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন