সংবাদ

বুলেট ট্রেনে ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০১:২৫ পিএম

বুলেট ট্রেনে ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ডালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় তিনি ডালিয়ান ত্যাগ করেন। সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।

এর আগে সকাল ১০টায় ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।

১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস-এ প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেন- গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ।

৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক ও গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন।

‘গ্রীষ্মকালীন দাভোস’-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি বিভিন্ন দেশের সেরা অনুশীলন গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতা আরও সমৃদ্ধ হবে।

প্রধানমন্ত্রী গত সোমবার (২২ জুন) চীনের ডালিয়ানে পৌঁছান। বেইজিংয়ে তিনি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

বুলেট ট্রেনে ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ডালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় তিনি ডালিয়ান ত্যাগ করেন। সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।

এর আগে সকাল ১০টায় ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।

১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস-এ প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেন- গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ।

৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক ও গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন।

‘গ্রীষ্মকালীন দাভোস’-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি বিভিন্ন দেশের সেরা অনুশীলন গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতা আরও সমৃদ্ধ হবে।

প্রধানমন্ত্রী গত সোমবার (২২ জুন) চীনের ডালিয়ানে পৌঁছান। বেইজিংয়ে তিনি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত