সংবাদ

বিশ্বকাপ উন্মাদনার আড়ালে সাইবার জাল: খেলা দেখার ফাঁদে ফেলছে প্রতারকরা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:২৫ পিএম

বিশ্বকাপ উন্মাদনার আড়ালে সাইবার জাল: খেলা দেখার ফাঁদে ফেলছে প্রতারকরা

চলমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে যখন তুমুল উদ্দীপনা, ঠিক তখনই অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে সাইবার অপরাধী চক্র। ভুয়া লাইভ স্ট্রিমিং, বেটিং বা জুয়া এবং ম্যাচের ভাগ্য নির্ধারণী পূর্বাভাসের লোভ দেখিয়ে ফুটবলপ্রেমীদের প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে সতর্ক করেছে বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি।

গত ১১ জুন টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটের আদলে তৈরি অন্তত ৩৩৬টি ভুয়া ডোমেইন বা ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে। এসব ভুয়া সাইটে বিনামূল্যে খেলা দেখার প্রলোভন দেখিয়ে পরবর্তীতে নিবন্ধনের নামে 'লাইফটাইম টুর্নামেন্ট অ্যাক্সেস' দেওয়ার ওয়ান উসিলায় ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ শুধু অর্থই হারাচ্ছেন না, বরং তাদের অত্যন্ত ব্যক্তিগত তথ্যও চুরির চরম ঝুঁকিতে পড়ছে।
​ক্যাসপারস্কি তাদের অনুসন্ধানের বরাত দিয়ে জানিয়েছে, ভুয়া বেটিং ও ম্যাচ পূর্বাভাসের ওয়েবসাইটের মাধ্যমেও ব্যবহারকারীদের টার্গেট করা হচ্ছে। এসব প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার অজুহাতে মানুষের নাম, ই-মেইল ঠিকানা ও ফোন নম্বরের মতো সংবেদনশীল তথ্য সংগ্রহ করছে অপরাধীরা। আর একই পাসওয়ার্ড যদি কেউ একাধিক জায়গায় ব্যবহার করে থাকেন, তবে তার অন্যান্য প্রয়োজনীয় অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকিও অনেক বেড়ে যায়।
এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ক্যাসপারস্কির সিনিয়র ওয়েব কনটেন্ট বিশ্লেষক ওলগা আলতুখোভা বলেন, "বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই প্রতারকেরা অনলাইনে ম্যাচ দেখার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিভিন্ন ভাষায় ভুয়া স্ট্রিমিং ও বেটিং সেবা চালু করছে। তাই ব্যবহারকারীদের উচিত শুধু অফিসিয়াল সম্প্রচার মাধ্যম ব্যবহার করা এবং অনলাইনে আরও সতর্ক থাকা।"
​প্রতিষ্ঠানটির গবেষণায় আরও দেখা গেছে, ফুটবলপ্রেমীদের লক্ষ্য করে ক্ষতিকর ফিশিং ই-মেইলও পাঠানো হচ্ছে। এসব ই-মেইলে ভুয়া ম্যাচ বিশ্লেষণ বা নিশ্চিত জয়ের পূর্বাভাসের লোভ দেখিয়ে অর্থ পরিশোধ কিংবা বিপজ্জনক লিংকে ক্লিক করতে প্রলুব্ধ করা হচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া এমন একটি ঘটনায় ব্যবহারকারীদের তথাকথিত ‘বিশেষ ম্যাচ বিশ্লেষণ’ পাওয়ার জন্য ২০০ অস্ট্রেলীয় ডলার পরিশোধ করতে বলা হয়েছিল, যা সরাসরি একটি বড় আর্থিক প্রতারণা।
এই অবস্থা থেকে সুরক্ষায় ব্যবহারকারীদের যেকোনো ওয়েবসাইটের ঠিকানা ও বানান ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি। একই সাথে সন্দেহজনক ই-মেইল বা লিংক এড়িয়ে চলা, টু-ফ্যাক্টর বা মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) চালু রাখা, অ্যাকাউন্টের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা এবং ডিভাইসে নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

বিশ্বকাপ উন্মাদনার আড়ালে সাইবার জাল: খেলা দেখার ফাঁদে ফেলছে প্রতারকরা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত