বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বাইপাস সড়কে ট্রাকচাপায় আলমগীর কবির (৪৫) নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (১০ মে) দুপুরে উপজেলার বড়আখিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর কবির বেসরকারি সংস্থা ‘ব্যুরো বাংলাদেশ’-এর সান্তাহার শাখার ব্যবস্থাপক ছিলেন। তিনি রাজশাহী শহরের নওদাপাড়া এলাকার মৃত ইসাহাক আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর একটার দিকে আলমগীর কবির মোটরসাইকেলে করে সান্তাহার বাইপাস সড়কের বড়আখিড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটি আটকে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকসহ চালককে আটক করে থানায় নিয়ে যায়।
আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন