সংবাদ

সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর পুরস্কার বিতরণ

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:২৭ এএম

সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর পুরস্কার বিতরণ
সাতক্ষীরায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : সংবাদ

তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রোববার (১০ মে) বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক কাউসার আজিজ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সাতক্ষীরা ক্রীড়া ক্ষেত্রে অত্যন্ত উর্বর এক জনপদ। আজকের বিজয়ীরাই ভবিষ্যতে জাতীয় পর্যায়ে এ জেলার এবং দেশের নেতৃত্ব দেবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত।

জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান ও জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুলসহ অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মোট ৮টি ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. মনিরুজ্জামান পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রোববার (১০ মে) বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক কাউসার আজিজ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সাতক্ষীরা ক্রীড়া ক্ষেত্রে অত্যন্ত উর্বর এক জনপদ। আজকের বিজয়ীরাই ভবিষ্যতে জাতীয় পর্যায়ে এ জেলার এবং দেশের নেতৃত্ব দেবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত।

জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান ও জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুলসহ অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মোট ৮টি ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. মনিরুজ্জামান পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত